ঢাবির ভাষা ইনস্টিটিউটে নিয়মিত মাস্টার্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

০৮ নভেম্বর ২০২৪, ১২:২০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউট

ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউট © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আধুনিক ভাষা ইনস্টিটিউটে নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শূন্য আসনে ভর্তিচ্ছুদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। তিনটি প্রোগ্রামে শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে ২০২০-২৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ফরাসি ভাষা ও সংস্কৃতি প্রোগ্রাম (FLC), জাপানি ভাষা ও সংস্কৃতি প্রোগ্রাম (JLC) এবং চীনা ভাষা ও সংস্কৃতি প্রোগ্রাম (CLC)-এর শূন্য আসনে ভর্তিচ্ছুদের কাছ থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে স্নাতক (সম্মান) পরীক্ষায় ৪.০০ স্কেলে ন্যূনতম জিপিএ ৩.২৫ বা দ্বিতীয় বিভাগে ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০০/দ্বিতীয় বিভাগ থাকতে হবে। মাস্টার্স ডিগ্রিপ্রাপ্তরাও আবেদন করতে পারবেন। ভর্তির ক্ষেত্রে প্রার্থীর বয়স ও শিক্ষাবর্ষের কোনো বাধ্যবাধকতা নেই। বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা অনুষদ কর্তৃক ডিগ্রির সমতা নিরূপণ সাপেক্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

আরো পড়ুন: ঢাবি-রাবিসহ চার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত, বাকিগুলোর কবে

আগ্রহী প্রার্থীদের ১ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত ভর্তির আবেদন ফরম সংগ্রহ ও জমাদান করতে হবে। সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত (শুক্র ও শনিবার বাদে) আবেদন ফরম সংগ্রহ করা যাবে। যোগাযোগের মোবাইল ফোন নম্বর: ০১৫৫৪৩৩০৫৭৫।

বিস্তারিত তথ্য আধুনিক ভাষা ইনস্টিটিউটের নোটিশ বোর্ডে দেওয়া আছে। https://portal.iml.du.ac.bd/Other-registration ওয়েবসাইট এবং https://www.facebook.com/iml.du.ac.bd অথবা https://www.facebook.com/seba.iml ও https://www.facebook.com/groups/iml.du.ac.bd পেজেও এ সংক্রন্ত তথ্য পাওয়া যাবে।

১৮০০ শয্যায় উন্নীত শহীদ জিয়াউর রহমান মেডিকেল
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আসিফকে দুদক ফেস করা লাগবে না, শুধু আমাকে ফেস করুক!
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভারতের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টির দল ঘোষণা জাপানের
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির পুনঃনিরীক্ষণের ফল মূল্যায়নে ঘষামাজার অভিযোগ, ব্যাখ্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
তাল কুড়াতে গিয়ে ৩ দিন ধরে নিখোঁজ কৃষক, অতঃপর...
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণ মামলায় এমপিওভুক্ত শিক্ষককে শোকজ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9