জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিষয়ে যা জানা গেল 

০৭ নভেম্বর ২০২৪, ০১:৫২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য একাধিক বিশ্ববিদ্যালয় তারিখ ঘোষণা করেছে। সে ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে সভা ডেকেছে কর্তৃপক্ষ। আগামী ১৩ নভেম্বর এ সভা আহবান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ১৩ নভেম্বর ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কবে এবং কীভাবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে সোমবার (৪ নভেম্বর)। এ প্রক্রিয়া চলবে আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আরো পড়ুন: বুয়েটের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় নিয়ে যা জানা যাচ্ছে

আর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল থেকে শুরু হবে। পরীক্ষা চলবে ২৬ এপ্রিল পর্যন্ত।

এ ছাড়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা আগামী ১৭ ফেব্রুয়ারি ও ২৮ ফেব্রুয়ারি ডেন্টালের ভর্তি পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। বুয়েটের ভর্তি পরীক্ষার বিষয়েও শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।

১৮০০ শয্যায় উন্নীত শহীদ জিয়াউর রহমান মেডিকেল
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আসিফকে দুদক ফেস করা লাগবে না, শুধু আমাকে ফেস করুক!
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভারতের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টির দল ঘোষণা জাপানের
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির পুনঃনিরীক্ষণের ফল মূল্যায়নে ঘষামাজার অভিযোগ, ব্যাখ্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
তাল কুড়াতে গিয়ে ৩ দিন ধরে নিখোঁজ কৃষক, অতঃপর...
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণ মামলায় এমপিওভুক্ত শিক্ষককে শোকজ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9