এমবিএ প্রোগ্রামে ভর্তি চলছে রাবির আইবিএতে, আবেদন অনলাইনে

০১ নভেম্বর ২০২৪, ০৩:৫৯ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:১০ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) ২০২৪-২৫ সেশনের চতুর্থ ব্যাচে ১ বছর মেয়াদি নিয়মিত এমবিএ প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তিতে আবেদনপত্র আহ্বান করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রোগ্রামের বৈশিষ্ট্য—

*৩৬ ক্রেডিটের প্রোগ্রাম;

*পড়াশোনার মাধ্যম ইংরেজি;

*১ বছর মেয়াদি নিয়মিত প্রোগ্রাম;

আবেদনের যোগ্যতা—

*স্বীকৃত পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে বিবিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*বিবিএতে সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ২.৫ থাকতে হবে;

আবেদন ফি—

প্রার্থীদের নগদ মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে আবেদন ফি হিসেবে ৮৪০ টাকা প্রদান করতে হবে;

ভর্তি পরীক্ষা: ৭ ডিসেম্বর ২০২৪, সকাল (১০:৩০—১১:৩০);

লিখিত পরীক্ষার বিষয়: ইংরেজি, গণিত এবং বুদ্ধিমত্তা;

মৌখিক পরীক্ষা: ৭ ডিসেম্বর ২০২৪, দুপুর ১২টায়;

লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার স্থান: আইবিএ ভবন, রাজশাহী বিশ্ববিদ্যালয়;

অনলাইন আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের www.iba-ru.ac.bd ওয়েবসাইটে ক্লিক করে ‘Admission open’ মেনু নির্বাচন ককরে ‘Apply now’ বাটনে ক্লিক করে দরকারি তথ্য প্রদানের মাধ্যমে আবেদন করতে পারবেন। 

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ নভেম্বর;

আবদেনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক অথবা, এখানে ক্লিক করুন। অথবা নিচের বিজ্ঞপ্তি দেখুন—

বিনা মূল্যে স্নাতকোত্তর করুন থাইল্যান্ডে, মাসিক ভাতা-আবাসনস…
  • ০৮ জুন ২০২৬
এবার বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন আরবির অধ্য…
  • ০৮ জুন ২০২৬
কাল চবিতে উদ্বোধন হচ্ছে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্…
  • ০৮ জুন ২০২৬
ওলটপালট আর্জেন্টিনার বিশ্বকাপ পরিকল্পনা, স্কালোনির দুশ্চিন্…
  • ০৮ জুন ২০২৬
অবাঞ্ছিত ঘোষণা করা সেই উপ-উপাচার্য হলেন পবিপ্রবি ভিসি
  • ০৮ জুন ২০২৬
প্রস্তাবিত শেরপুর মেডিকেল কলেজের জায়গা পরিদর্শনে স্বাস্থ্য …
  • ০৮ জুন ২০২৬