তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টশন কাল, পরদিন শুরু ক্লাস

২৬ অক্টোবর ২০২৪, ০৯:৪৫ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪০ PM
প্রকৌশল গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়

প্রকৌশল গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রকৌশল গুচ্ছের মাধ্যমে তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আগামীকাল রোববার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত হবে। পরদিন সোমবার থেকে শুরু হবে শিক্ষা কার্যক্রম। তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে চুয়েট, কুয়েট ও রুয়েটের স্নাতক পর্যায়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২৭ অক্টোবর (রোববার) স্ব স্ব বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। ২৮ অক্টোবর (সোমবার) থেকে শিক্ষা কার্যক্রম শুরু হবে।

এদিকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রকৌশল গুচ্ছের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ‘ভর্তি বাতিল’ কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এ প্রক্রিয়া বন্ধ থাকবে। বুধবার (২৩ অক্টোবর) চূড়ান্ত বিষয় বরাদ্দ দিয়ে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন: খুমি সম্প্রদায়ের প্রথম নারী হিসেবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন তংসই

এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় ভর্তি কমিটির (সিএসি) ৩৬তম (জরুরি) সভার সিদ্ধান্ত মোতাবেক রুয়েট, চুয়েট ও কুয়েট-এর স্নাতক পর্যায়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের ভর্তি বাতিল প্রক্রিয়া বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হলো। ২৩ অক্টোবর (বুধবার) বিকেল ৩টা থেকে ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল ৫টা পর্যন্ত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি বাতিল বন্ধ থাকবে।

প্রসঙ্গত, গত ৩ মার্চ প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গুচ্ছভুক্ত তিন বিশ্ববিদ্যালয় হলো- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)।

কক্সবাজারে ২৩ মামলার আসামি ডাকাত দলনেতা আটক
  • ২৪ জুলাই ২০২৬
সাহাবুদ্দিনের চিকিৎসা দেশেই সম্ভব: ডা. শফিক
  • ২৪ জুলাই ২০২৬
নিজেদের অন্তর্কোন্দলে বাইরে থেকে ট্রেজারার পাচ্ছে নোবিপ্রবি?
  • ২৪ জুলাই ২০২৬
অটোনমিক নিউরোপ্যাথি কী, ঝুঁকিতে কারা— জেনে নিন
  • ২৪ জুলাই ২০২৬
পাকিস্তানে ভয়াবহ হামলা, ১২ সেনা সদস্যসহ নিহত ১৫
  • ২৪ জুলাই ২০২৬
কাতারের আমিরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত…
  • ২৪ জুলাই ২০২৬