কৃষিগুচ্ছ ভর্তি

পরীক্ষার হলে মেয়ে, অপেক্ষারত মা ঢলে পড়লেন মৃত্যুর কোলে

২৫ অক্টোবর ২০২৪, ১২:৫২ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪১ PM

© সংগৃহীত

দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে অপেক্ষারত এক অভিভাবকের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার (২৫ অক্টোবর) পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়টির মুহসীন হল মাঠে এই ঘটনা ঘটে বলে খবর পাওয়া গেছে। তবে তার নাম পরিচয় এখনো যায়নি। বিশ্ববিদ্যালয়টির প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তিনি তার মেয়েকে পরীক্ষার হলে রেখে বাইরে (মুহসীন হল মাঠের পাশে) অপেক্ষা করছিলেন। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। আশেপাশের মানুষ মেডিকেলে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, পরীক্ষার্থী শিক্ষার্থীর নাম আরোয়া তাবাসসুম। তিনি ২০২৩-২৪ সেশনের কৃষি গুচ্ছ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। তার মায়ের (মৃত) নাম শামীম আরা বেগম। তাদের স্থায়ী ঠিকানা জানা না গেলেও বর্তমানে তারা মিরপুর ১৩ নম্বরে থাকতেন। 

 

ট্যাগ: ঢাবি
অনার্স পরীক্ষা দিতে বাধা, শাশুড়ির সঙ্গে ঝগড়ার পর গৃহবধূর আত…
  • ০৮ জুন ২০২৬
পাবনায় ৩ ঘণ্টায় ২ খুন, বিকেলে ছুরিকাঘাত, সন্ধ্যায় ছেলের সা…
  • ০৮ জুন ২০২৬
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
  • ০৮ জুন ২০২৬
গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট পরিদর্শন করলেন স্থানীয় সরক…
  • ০৮ জুন ২০২৬
বালু ভরাট করতে যুবদল নেতাকে দিতে হবে ১০ লাখ, স্থানীয়রা দিলে…
  • ০৮ জুন ২০২৬
বগুড়ায় ইয়াবাসহ আটক নারীর ছবিটি এআই দিয়ে তৈরি, ‘সৌন্দর্য দেখ…
  • ০৮ জুন ২০২৬