চুয়েট কেন্দ্রেও আসতে শুরু করেছে কৃষি গুচ্ছের পরীক্ষার্থীরা

২৫ অক্টোবর ২০২৪, ১০:৩৫ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪১ PM

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) নেতৃত্বে আয়োজিত গুচ্ছ পদ্ধতিতে কৃষি বিষয়ক ডিগ্রি প্রদানকারী বাংলাদেশের ৯ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত চলবে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে সকাল থেকে কেন্দ্রে আসতে শুরু করছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

এই পরীক্ষা সারাদেশের মোট ১১ টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( চুয়েট) উপকেন্দ্রে একইভাবে অনুষ্ঠিত হচ্ছে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা। এ বছর চুয়েট কেন্দ্রে কৃষি গুচ্ছের পরীক্ষার্থী সংখ্যা ৪১১৭। 

এবারের ভর্তি পরীক্ষা আটটি মূল কেন্দ্র এবং তিনটি উপকেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হচ্ছে । মূল কেন্দ্রগুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর; শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী; চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম; সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট; খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ। উপকেন্দ্রগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা; খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), চট্টগ্রাম।

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে চুয়েটের প্রশাসনিক অর্থনৈতিক শাখার  দায়িত্বপ্রাপ্ত পুর কৌশল ও পরিবেশ প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক সুদীপ কুমার পাল বলেন, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় ১১ টা থেকে ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে আমরা আমাদের সাধারণত ভর্তি পরীক্ষায় যে ধরনের প্রিপারেশন থাকে একইভাবে প্রিপারেশন নিয়েছি।শিক্ষার্থীরা পরীক্ষা দিতে আসছে। চুয়েট উপকেন্দ্রে মোট ৪১১৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করার কথা আশা করি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে আজকের পরীক্ষা।

উল্লেখ্য, সারাদেশে মোট আবেদন করেছেন ৭৫ হাজার ১৭ জন। সে হিসাবে এবার প্রতিটি আসনের বিপরীতে লড়বেন প্রায় ২০ জন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী। এছাড়া এসএসসি পরীক্ষায় জিপিএ এর  ভিত্তিতে ২৫ নাম্বার এইচএসসি পরীক্ষার জিপিএ এর ভিত্তিতে ২৫ নাম্বার সহ মোট ১৫০ নম্বরের ভিত্তিতে প্রকাশ করা হবে ফলাফল।

চাকরির আশায় রাশিয়া গিয়ে ইউক্রেনের ড্রোনে প্রাণ গেল মামুনের
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি, আবেদন আ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চীনে এপিএসসিও কিউবস্যাট ক্যাম্পে ড. শাহনেওয়াজের নেতৃত্বে বা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে ৫ শতাধিক নারী শিক্ষার্থী পেল ফ্রি চিকিৎসা সেবা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে বাংলাদেশের প্রতিনিধিত্ব, নেতৃত্ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইডেনে, করুন আবেদন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9