কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়ছেন ২০ জন

২৫ অক্টোবর ২০২৪, ০৮:০৯ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪১ PM
কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়

কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

দেশে কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। ১১টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন ভর্তিচ্ছুরা। তিন হাজার ৭১৮ আসনের বিপরীতে ৭৫ হাজার ১৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। 

এবার প্রতি আসনের জন্য লড়ছেন ২০ জন। বুধবার (২৩ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. লুৎফুর রহমান এ তথ্য জানান।

কৃষিগুচ্ছে থাকা ৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি আটটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্র থাকবে। এছাড়া উপকেন্দ্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরো পড়ুন: ইউজিসির পরিচালক-অফিসারদের বিরুদ্ধে মামলার নেপথ্যে অভ্যন্তরীণ কর্মকর্তারা!

কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ড. মো. লুৎফুর রহমান বলেন, ‘ভর্তি পরীক্ষা জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের ১১টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করা হয়েছে। আশা করছি বিশাল এ কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।’

উল্লেখ্য, কৃষিগুচ্ছে থাকা ৯টি বিশ্ববিদ্যালয় হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (গাজীপুর), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (ঢাকা), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

জ্বালানি মজুত রেখে ‘পাম্পে তেল নেই’ বলল কর্তৃপক্ষ, জরিমানা …
  • ২৮ মার্চ ২০২৬
সাভারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪
  • ২৮ মার্চ ২০২৬
স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক
  • ২৮ মার্চ ২০২৬
ঝিনাইদহে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের, আহত ৪
  • ২৮ মার্চ ২০২৬
লিথোযুক্ত উত্তরপত্রসহ প্রয়োজনীয় ডকুমেন্টস বিতরণের সময়সূচি প…
  • ২৮ মার্চ ২০২৬
রাজধানীর ৫৩৬ স্কুলে মশক নিধন চালাবে ঢাকা উত্তর সিটি কর্পোরে…
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence