কৃষি গুচ্ছের নতুন প্রবেশপত্র ডাউনলোড দু’দিনের মধ্যে

২২ অক্টোবর ২০২৪, ১০:৩৪ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১০:৫৪ AM
৯ কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ

৯ কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ © ফাইল ছবি

দেশের ৯ কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ জন্য নতুন করে প্রবেশপত্র ডাউনলোড করতে বলেছে কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষার আগের সময় পর্যন্ত শিক্ষার্থীরা এ ডাউনলোডের সুযোগ পাবেন। সে হিসেবে আর দু’দিন সময় পাবেন তারা। 

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শিক্ষার্থীদের অবশ্যই নতুন করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। গত ২৫ সেপ্টেম্বর থেকে ওয়েবসাইটে https://acas.edu.bd এটি পাওয়া যাচ্ছে।

পরীক্ষা শুরুর আগ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে বলে এতে জানানো হয়েছে। জানা গেছে, ২৫ অক্টোবর বেলা ১১টায় সারাদেশে একযোগে চলবে ভর্তি পরীক্ষা। গত ১৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় ভর্তি কমিটির জুম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরো পড়ুন: ঢাবির ৩৪০ আসন শূন্য, ১০টির বেশি ১২ বিভাগে

নানা নাটকীয়তার পর এ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। নতুন তারিখ ঘোষণা হলেও এ সংক্রান্ত অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে। এ সংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইটে (https://acas.edu.bd) পাওয়া যাবে।

অনার্স ১ম বর্ষের আইসিটি ব্যবহারিক পরীক্ষা নিয়ে যে নির্দেশনা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি শিক্ষার্থীদের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের মত বি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্ন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চীনে আন্তর্জাতিক সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করলেন এনএসইউ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে ইবি ছাত্রশিবিরের বিক্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে ভবিষ্যৎ কর্মজীবন প্রস্তুতির জন্য ‘মিট অ্যান্ড কোয়ে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9