ঢাবির দুই ইউনিটে আসন শূন্য, বিশেষ মাইগ্রেশনের সুযোগ

১০ অক্টোবর ২০২৪, ০৮:১৮ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:১৭ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তির পরও দু’টি ইউনিটে বেশকিছু বিভাগের আসন শূন্য রয়েছে। এসব আসনের জন্য বিশেষ মাইগ্রেশনের সুযোগ দিচ্ছে কর্তৃপক্ষ। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত মাইগ্রেশনের আবেদন করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞান ইউনিট এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের অল্প কিছু বিভাগে নির্দিষ্ট সংখ্যক খালি আসনের জন্য বিশেষ মাইগ্রেশন এর ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীরা অনলাইনে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বিশেষ মাইগ্রেশন এর আবেদন করতে পারবেন।

আরো পড়ুন: চাকরিতে প্রবেশের বয়স ৩৩, অবসরের কত?

শুধুমাত্র ওই সব বিষয়ে যারা ইতিমধ্যে ভর্তি হয়ে আছেন এবং বিষয় পছন্দক্রম অনুসারে উল্লেখিত কোনও বিষয়ে মাইগ্রেশন করার সুযোগ আছে, তাদের আবেদন করতে বলা হয়েছে। 

আগামী ১৭ অক্টোবর অনলাইনে বিশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হবে। মেধা ও পছন্দক্রম অনুযায়ী উল্লেখিত বিষয় সমূহের শূন্য আসন পূরণ করে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে। বিস্তারিত জানতে সংশ্লিষ্ট ইউনিট সমূহের নোটিশ দেখতে বলেছে কর্তৃপক্ষ।

‘হ্যালো ফ্রেন্ডস....’ গভীর রাতে ককরোচ আন্দোলনকারীদের কী বার…
  • ২৫ জুলাই ২০২৬
কন্টেন্ট নির্মাতাদের বড় দুঃসংবাদ দিল ইউটিউব
  • ২৫ জুলাই ২০২৬
রাজধানীর মিরপুরে যুবদল নেতার ওপর গুলি বর্ষণ, আহত ২
  • ২৫ জুলাই ২০২৬
মাসে ৯০ হাজার টাকার ভাতাসহ যে সব সুযোগ সুবিধা পাবেন চুপ্পু
  • ২৫ জুলাই ২০২৬
মেসির অবসর নিয়ে যা বললেন ডি মারিয়া
  • ২৫ জুলাই ২০২৬
রাজধানীর যেসব এলাকায় শনিবার সারাদিন বিদ্যুৎ থাকবে না 
  • ২৫ জুলাই ২০২৬