সাত কলেজের বিষয় ও কলেজ পছন্দক্রমের ফল নিয়ে যা জানা গেল

১৭ আগস্ট ২০২৪, ১০:৩৫ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৭ AM
ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজ

ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজ © লোগো

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর দেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনিক ব্যবস্থা থমকে গেছে। এ অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ভর্তিচ্ছুদের কলেজ ও বিষয় পছন্দক্রমের ফলাফলও পিছিয়ে গেছে। তবে ফলাফল হতে পারে ২৫ আগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে। 

শনিবার (১৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ফলাফল পুরোপুরি প্রস্তুত রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য না থাকায় রেজাল্ট প্রকাশ সংক্রান্ত মিটিংটি করা সম্ভব হচ্ছে না। মিটিং ছাড়া ফলাফল দেয়া সম্ভব নয়। আমি আশা করেছি, খুব শীঘ্রই উপাচার্য নিয়োগ হয়ে যাবে এবং সাত কলেজের বিষয় ও কলেজ পছন্দক্রমের ফল আমরা ২৫ আগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে দিয়ে দিতে পারবো।

আরও পড়ুন: সাত কলেজের অধ্যক্ষদের পদত্যাগ নিয়ে ধোঁয়াশা, প্রশাসনিক কার্যক্রমে জটিলতা

এর আগে, গত ২৯ মে থেকে ভর্তিচ্ছুরা সংশ্লিষ্ট ভর্তি বিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে কলেজ ও বিষয় পছন্দক্রমের কার্যক্রম শুরু করেন। রোববার (২৩ জুন) এ সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। তবে এ সময় দু’দিন বাড়ানো হয়েছে।

এবার সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আসনসংখ্যা ৯ হাজার ৯৮১টি। বাণিজ্য ইউনিটের আসন সংখ্যা চার হাজার ৮৯২টি। বিজ্ঞান ইউনিট মোট আসন ছয় হাজার ৫৫০ এবং কোটায় ৫২৪টি। একজন আবেদনকারী এবার সর্বোচ্চ ৮০টি বিষয় চয়েজ দিতে পেরেছেন। 

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9