ঢাবির সাত কলেজ ও দুই ইউনিটে পছন্দক্রম পূরণের সময় বাড়ল

২৪ জুন ২০২৪, ০৯:০৫ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৮ AM
সাত কলেজের ভর্তি পরীক্ষা

সাত কলেজের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজ এবং প্রযুক্তি ইউনিট ও গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান এবং বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ভর্তিচ্ছুদের কলেজ ও বিষয় পছন্দক্রম পূরণের সময় দু’দিন বাড়ানো হয়েছে। সে অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (২৫ জুন) পর্যন্ত এ কার্যক্রম চলবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অধিভুক্ত সরকারি সাত কলেজ, প্রযুক্তি ইউনিট ও গার্হস্থ্য অর্থনীতি ইউনিট এর পাসকৃত শিক্ষার্থীদের বিষয় ও কলেজ পছন্দক্রম পূরণ করার সময়সীমা আগামী ২৫ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।’

এর আগে শনিবার (২২ জুন) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আগামী ৩০ জুন অথবা ১ জুলাই কলেজ ও বিষয় পছন্দক্রমের ফলাফল শিক্ষার্থীরা জানতে পারবেন।

অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, এ ধাপে ভর্তিচ্ছুরা নিজেদের পছন্দক্রম অনুযায়ী কলেজ ও বিষয় পাবেন। যেসব শিক্ষার্থী এ ধাপে নিজেদের পছন্দ অনুযায়ী কলেজ ও বিষয় পাবেন, তারা ভর্তি নিশ্চিত করতে নির্ধারিত ফি জমা দেবেন। কারো পছন্দ অনুযায়ী কলেজ ও বিষয় না আসলে মেরিট অনুযায়ী একাধিক মাইগ্রেশনের সুযোগ থাকবে।

আরো পড়ুন: গুচ্ছে দ্বিতীয় পর্যায়ে ভর্তি ২৬ জুন শুরু, মাইগ্রেশনের নতুন নির্দেশনা

গত ২৯ মে থেকে ভর্তিচ্ছুরা সংশ্লিষ্ট ভর্তি বিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে কলেজ ও বিষয় পছন্দক্রমের কার্যক্রম শুরু করেন। রোববার (২৩ জুন) এ সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। তবে এ সময় দু’দিন বাড়ানো হলো।

এবার সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আসনসংখ্যা ৯ হাজার ৯৮১টি। বাণিজ্য ইউনিটের আসন সংখ্যা চার হাজার ৮৯২টি। বিজ্ঞান ইউনিট মোট আসন ছয় হাজার ৫৫০ এবং কোটায় ৫২৪টি। এ বছর একজন আবেদনকারী সর্বোচ্চ ৮০টি বিষয় চয়েজ দিতে পেরেছেন। 

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
  • ১০ জুন ২০২৬
পুকুরে মিলল মাদ্রাসা ছাত্রের মরদেহ
  • ১০ জুন ২০২৬
আর্জেন্টিনার পতাকার আদলে বাড়ি সাজিয়ে নজর কাড়লেন তিন ভাই
  • ০৯ জুন ২০২৬
ড্রাইভারকে মারধর ও গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উপজেলা ছাত্রদল…
  • ০৯ জুন ২০২৬
৪ দিন ধরে নিখোঁজ বাবা, সন্ধান চাইলেন জবি শিক্ষার্থী
  • ০৯ জুন ২০২৬
প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে মিলল সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা
  • ০৯ জুন ২০২৬