প্রকৌশল গুচ্ছের প্রথম বর্ষের ওরিয়েন্টেশনের সম্ভাব্য তারিখ ঘোষণা

০৯ জুন ২০২৪, ০৯:৫১ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩২ PM
প্রকৌশল গুচ্ছভুক্ত চুয়েট, কুয়েট ও রুয়েটের লোগো

প্রকৌশল গুচ্ছভুক্ত চুয়েট, কুয়েট ও রুয়েটের লোগো © ফাইল ছবি

২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রকৌশল গুচ্ছভুক্ত চুয়েট, কুয়েট ও রুয়েটের ওরিয়েন্টেশনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ জুলাই সদ্য ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন হবে বলে জানা গেছে। এতে তিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে স্নাতক পর্যায়ে ভর্তির জন্য আসন শূন্য রয়েছে। তৃতীয় ধাপের পরও আসন পূরণ না হওয়ায় চতুর্থ ধাপে ভর্তির জন্য দেড় হাজার শিক্ষার্থীকে ভর্তির জন্য ডাকা হয়েছে।

প্রকৌশল গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, চুয়েট, কুয়েট ও রুয়েটের ওরিয়েন্টেশন  অনুষ্ঠিত হতে পারে আগামী ৩১ জুলাই। এদিকে চতুর্থ ধাপে ভর্তিচ্ছুদের আগামী ৩ জুলাই তাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে হাজির হতে বলেছে কর্তৃপক্ষ। গত ৩ মার্চ প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

চতুর্থ ধাপে ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে চুয়েট, কুয়েট ও রুয়েটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রকাশিত মেধা তালিকা হতে গত ৮, ৯ ও ২৯ মে শিক্ষার্থী ভর্তি করা হয়। ভর্তিকৃত প্রার্থীদের প্রাপ্ত বিভাগ ও বিশ্ববিদ্যালয় এবং বিভাগওয়ারী শূন্য আসন সংখ্যা সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে https://admissionckruet.ac.bd দেওয়া হয়েছে। 

আরো পড়ুন: আসন খালি প্রকৌশল গুচ্ছে, ডাকা হলো দেড় হাজার ভর্তিচ্ছুকে

তৃতীয় পর্যায়ের ভর্তির পর আসন খালি থাকায়  ৫ হাজার ৮০১ থেকে ৬ হাজার ৫০০ মেধাক্রমধারী শিক্ষার্থীদের আগামী ৩ জুলাই (বুধবার) নির্দিষ্ট সময়সীমায় স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে ভর্তির জন্য নিরীক্ষা কমিটির নিকট উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এদিন সকাল সাড়ে ৯টা হতে বেলা ৩টা পর্যন্ত ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ভর্তি নেওয়া হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9