ঢাবি ভর্তির বিষয় পছন্দক্রম শেষ হচ্ছে আজ, ভর্তিচ্ছুদের যা জানা জরুরি

২৫ এপ্রিল ২০২৪, ০৯:২০ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (২০২৩-২৪) শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রথম বর্ষে ভর্তির অনলাইনে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম পূরণ শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল)। রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ ফরম পূরণ করা যাবে। এর মধ্যে সব ইউনিটে ভর্তিযোগ্য (উত্তীর্ন ও মেধাক্রম প্রাপ্ত) শিক্ষার্থী মনোনয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থী বিষয় পছন্দক্রম দিতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৩ এপ্রিল শুরু হওয়া এ প্রক্রিয়া চলবে ২৫ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ইউনিটের জন্য প্রযোজ্য কেবলমাত্র একটি বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম একজন শিক্ষার্থীর জন্য প্রযোজ্য হবে। ইউনিটভত্তিক আলাদাভাবে ফরম পূরণ করার প্রয়োজন নেই।

শিক্ষার্থীদের অনলাইনে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম পূরণ করার পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইট (https://admission.eis.du.ac.bd/) থেকে লগইন করে ভর্তিযোগ্য বিষয়সমূহের তালিকা অনুযায়ী বিষয়ের ক্রম তৈরি করে (খসড়া) করে রাখার পরামর্শ দেয়া হয়েছে।

আরো পড়ুন: ঢাবির দুই ইউনিটের ভর্তি পরীক্ষার নিরীক্ষণের ফল প্রকাশ

ফরম পূরণের তারিখ পর্যন্ত একজন শিক্ষার্থী একাধিক ফরম পূরণ করতে পারবেন। তবে তাদের মধ্যে একটি গ্রহণ করা হবে। যে শিক্ষার্থী একাধিকবার ফরম পূরণ করবে তাদের সর্বপ্রথম পূরণ করা ফরমটি স্বয়ংক্রিয়ভাবে গৃহীত হবে।

প্রথমটির পরিবর্তে অন্য কোন পূরণ করা ফরম তারা চুড়ান্তভাবে দাখিল করতে ইচ্ছুক হলে সেটি ডাউনলোডের পর স্বাক্ষর করে উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ডের কপিসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে এসে (কক্ষ-২১৪, প্রশাসনিক ভবন) সশরীরে ফরমটি জমা দিতে হবে। অন্যথায় সর্বপ্রথম পূরণ করা ফরমটিই কার্যকর হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

তুরস্কে অবস্থিত ন্যাটোর ঘাঁটি লক্ষ্যে করে ইরানের হামলা
  • ০৪ মার্চ ২০২৬
বাংলাদেশ সফরের আগে পাকিস্তান টিম ম্যানেজমেন্টে বড় রদবদল
  • ০৪ মার্চ ২০২৬
১ হাজারের অধিক ছাত্রীকে ইফতার করাল বাকৃবি ছাত্রশিবির
  • ০৪ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষা হবে, জানালেন এনটিআরসিএ চেয়ার…
  • ০৪ মার্চ ২০২৬
একযোগে ১০ এসপিকে বদলি
  • ০৪ মার্চ ২০২৬
বিউএফটি’র ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফ…
  • ০৪ মার্চ ২০২৬