গুচ্ছ ভর্তিতে হাবিপ্রবি কেন্দ্রে পরীক্ষার্থী ১২৩৪১, প্রস্তুত ক্যাম্পাস

২৩ এপ্রিল ২০২৪, ০৭:০৪ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১২ PM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) © সংগৃহীত

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) কেন্দ্রে পরীক্ষা দেবেন ১২ হাজার ৩৪১ জন ভর্তিচ্ছু। হাবিপ্রবি কেন্দ্রে একাডেমিক ভবন ১, ২, ভেটেরিনারি অনুষদ ভবন, ড. এম. এ ওয়াজেদ মিয়া ভবন, ড. কুদরত-ই-খুদা একাডেমিক ভবনের ৩য় ও ৪র্থ তলা, লাইব্রেরি ও হাবিপ্রবি স্কুল ভবনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, হাবিপ্রবি কেন্দ্রে ‘ক’ ইউনিটে  ৬ হাজার ৬১৬ জন, ‘খ’ ইউনিটে ৪ হাজার ৭৩৯ জন ও ‘গ’ ইউনিটে ৯৮৬ জন পরীক্ষার্থী এবারের ভর্তি যুদ্ধে অংশ নিবেন। 

ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশিদ বলেন, ভর্তি পরীক্ষাকে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সকল শিক্ষক-কর্মকর্তার সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ভর্তি পরীক্ষার দিনে আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনসার এবং স্বেচ্ছাসেবী হিসেবে বিএনসিসি, রোভার ও রেড ক্রিসেন্টের সদস্যরা দায়িত্ব পালন করবেন। 

তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীর সাথে আসা অভিভাবকদের প্রতিটি একাডেমিক ভবনের সামনে বসার এবং সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। নারী অভিভাবকদের জন্য টিএসসির নিচতলা ও ৩য় তলা, সুফিয়া কামাল হল এবং শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে। পুরুষদের জন্য ছেলেদের হল এবং মসজিদের ওয়াশরুম ব্যবহারের ব্যবস্থা থাকবে।

এ বছর সারাদেশে ভর্তি পরীক্ষায় অংশ নেবে ৩ লাখ ৫ হাজার ৩৪৬ জন। ২৪ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২২টি কেন্দ্রে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 
ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
  • ২৭ মার্চ ২০২৬
একাত্তরে যুদ্ধবন্দি ৯৩ হাজার পাকিস্তানি কীভাবে দেশে ফেরত গি…
  • ২৭ মার্চ ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডেকো ফুডস, আবেদন শেষ ১৭ এপ্রিল
  • ২৭ মার্চ ২০২৬
দেশের ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২৭ মার্চ ২০২৬
এপ্রিলে যেভাবে মিলতে পারে টানা ৫ দিনের ছুটি
  • ২৭ মার্চ ২০২৬
ব্রাজিলকে হারাল ফ্রান্স
  • ২৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence