যথাসময়েই হবে গুচ্ছের ভর্তি পরীক্ষা, গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

২২ এপ্রিল ২০২৪, ০৫:০০ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৪ PM

© ফাইল ফটো

গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যথাসময়েই অনুষ্ঠিত হচ্ছে। সময়সূচি পরিবর্তনের গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষ। 

পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৭ এপ্রিল শনিবার (এ ইউনিট-বিজ্ঞান), ৩ মে শুক্রবার (বি ইউনিট-মানবিক) এবং ১০ মে শুক্রবার (সি ইউনিট-বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন যবিপ্রবির জনসংযোগ শাখার উপ-পরিচালক (চলতি দায়িত্ব) মো. আব্দুর রশিদ।

তিনি বলেন, আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে মর্মে গুজব ছড়ানো হয়। এরই প্রেক্ষিতে শিক্ষার্থী-অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটি ‘পরীক্ষার তারিখ পরিবর্তন’ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। ভর্তি পরীক্ষা পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী যথাসময়েই অনুষ্ঠিত হবে। পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইট এ নজর রাখার জন্য সকলকে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, এবার গুচ্ছ ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ৩ লাখ ৫ হাজার ৩৪৬ জন। ‘ক’ ইউনিটে আবেদন করেছেন এক লাখ ৭০ হাজার ৫৯৯ জন, ‘খ’ ইউনিটে ৯৪ হাজার ৬৩১ জন ও ‘গ’ ইউনিটে আবেদন করেছে ৪০ হাজার ১১৬ জন। বিশ্ববিদ্যালয়গুলোতে আসনসংখ্যা প্রায় ২১ হাজার।

 
লিখতে ভুল করায় অকথ্য নির্যাতনে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী স…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মাধ্যমিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে ফুলফান্ডেড স্কলারশিপে …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পুনঃনিরীক্ষণে ফল বদলানো শিক্ষার্থীদের নির্দেশনা দিল নটর ডেম…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে ধীরগতির ইন্টারনেটে ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজের সিলেকশন টেস্টের আগে যেসব কাগজপত্র নিবেন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9