জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১২ বিষয়ে করা যাবে পিজিডি কোর্স, বাড়ল আবেদনের সময়

২১ এপ্রিল ২০২৪, ০৫:৩২ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৪ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১২ বিষয়ে করা যাবে পিজিডি কোর্স

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১২ বিষয়ে করা যাবে পিজিডি কোর্স © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এক বছর (দুই সেমিস্টার) মেয়াদি স্কিল-বেইজড পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) কোর্সে ভর্তির আবেদন চলছে।  এ কোর্সের জন্য আবেদন শেষ সময় ছিল ২০ এপ্রিল। আবেদনের সময় ২১ দিন বাড়ানো হয়েছে। আবেদন ফরম পূরণের শেষ সময় ১১ মে।  এ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ১ জুলাই থেকে। ১২টি বিষয়ে শিক্ষার্থী ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে আবেদন ফরম পূরণের শেষ তারিখ ১১ মে। সোনালী সেবার মাধ্যমে ফি জমাদানের শেষ তারিখ ১৬ মে।  ভর্তির প্রাথমিক আবেদন ফি ৫০০ টাকা।

স্বল্প খরচে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এক বছর (দুই সেমিস্টার) মেয়াদি স্কিল-বেইজড পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) কোর্সে ভর্তির আবেদন চলছে। এ বছর ভর্তি ফি অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। পুরো কোর্স শেষ করতে খরচ হবে ৩০ হাজার টাকা। প্রথমে ভর্তির সময় ১৫ হাজার টাকা দিয়ে ভর্তি হতে হবে। আর বাকি টাকা পরে দিতে হবে।  

১২টি বিষয় হচ্ছে, ল্যাঙ্গুয়েজ (ইংরেজি, আরবি), অন্ট্রাপ্রেনারশিপ (শিল্পোদ্যোগ), ডিজিটাল মার্কেটিং, আইসিটি ইন অ্যাকাউন্টিং অ্যান্ড বিজনেস, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইনভেস্টমেন্ট, সাইবার সিকিউরিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি), ডেটা এনালাইটিক্স, ফার্মিং টেকনোলজি। 

গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইনে আবেদন শেষ: ১১ মে

অনলাইনে ফি জমা শেষ দিন: ১৬ মে

মৌখিক পরীক্ষার তারিখ: ২৪ থেকে ২৫ মে। (সময় সকাল ১০টা)

ভর্তির জন্য মেধাতালিকা প্রকাশ: ২ জুন ২০২৪

পে স্লিপ ডাউনলোড ও ভর্তির তারিখ: ৯ জুন থেকে ২৪ জুন

ক্লাস শুরুর তারিখ: ১ জুলাই

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও ডিগ্রি এবং স্নাতকধারী প্রার্থীরা এসব কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন। 

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করতে হবে ০১৬৮৪২০৫৫৯১, ০১৭২৫১৭২০৩৩ ও ০১৬৭৩৮৩৬০৯৪ নম্বরে।

লিখতে ভুল করায় অকথ্য নির্যাতনে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী স…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মাধ্যমিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে ফুলফান্ডেড স্কলারশিপে …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পুনঃনিরীক্ষণে ফল বদলানো শিক্ষার্থীদের নির্দেশনা দিল নটর ডেম…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে ধীরগতির ইন্টারনেটে ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজের সিলেকশন টেস্টের আগে যেসব কাগজপত্র নিবেন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9