নর্থ সাউথের পরীক্ষায় উপস্থিত ৭ হাজার ভর্তিচ্ছু, শিগগিরই ফল প্রকাশ

২১ এপ্রিল ২০২৪, ০২:১১ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৫ PM
নর্থ সাউথ ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা

নর্থ সাউথ ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ২০২৪ সালের সামার সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এ পরীক্ষায় প্রায় ৭ হাজার ৪০০ পরীক্ষার্থী অংশ নেয়। শিগগিরই এ পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে বলে জানা গেছে।

ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে পরিবেশ ছিল উৎসবমুখর। সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১২:৩৫টায় পরীক্ষা শেষ হয়। এ পরীক্ষায় বিভিন্ন বিভাগে চারটি স্কুলে ভর্তির (আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম) জন্য পরীক্ষার্থীরা অংশ নেন।

স্কুল চারটি হলো- স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্স, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস, স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এবং স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স।

পরীক্ষার হল পরিদর্শন শেষে অভিভাবকদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম তাদের সন্তানদের উচ্চশিক্ষার জন্য এনএসইউকে বেছে নেয়ায় ধন্যবাদ জানান।

তিনি বলেন, “নর্থ সাউথ ইউনিভার্সিটিতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শিক্ষার্থীকে আমরা স্বাগত জানাই। আমরা বিশ্বাস করি, যারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এনএসইউতে যোগ দেবে তারা এনএসইউ’র উদার ও মানবিক পরিবেশ গ্রহণ করবে এবং তাদের জীবনে ও পেশাগত ক্ষেত্রে তা কাজে লাগাবে।”
  
এনএসইউ কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

অফিস অব অ্যাডমিশনের (আন্ডারগ্র্যাড) পরিচালক অধ্যাপক কে এম এ সালাম বলেন, ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমরা আনন্দিত। খুব শিগগিরই এনএসইউর ওয়েবসাইট ও ফেসবুক পেজে ফল প্রকাশ করা হবে। এনএসইউ ৩-৪ দিনের মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করে থাকে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এ ফলাফল পাওয়া যাবে।

 
পুনঃনিরীক্ষণে ফল বদলানো শিক্ষার্থীদের নির্দেশনা দিল নটর ডেম…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে ধীরগতির ইন্টারনেটে ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজের সিলেকশন টেস্টের আগে যেসব কাগজপত্র নিবেন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফিলিপিন্সে ফেরিতে আগুন, পাঁচজন নিহত, নিখোঁজ অন্তত ৮৭ জন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মহাখালীতে আগুন লাগা ভবনে রয়েছে বৈদ্যুতিক সাব-স্টেশন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9