এমফিল প্রোগ্রামে ভর্তি নিচ্ছে ঢাবি, আবেদন শেষ ২৩ মে

১৮ এপ্রিল ২০২৪, ০৫:১৫ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমফিল প্রোগ্রামে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করেছে বিশ্ববিদ্যালয়। আগামী ২৩ মে পর্যন্ত আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরে উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউটের শিক্ষকদের মধ্য থেকে তত্ত্বাবধায়ক নির্বাচন করতে হবে। তত্ত্বাবধায়কের অধীনে ও মাধ্যমে এমফিল গবেষণার জন্য আবেদন করতে হবে। আগামী ২৩ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://du.ac.bd) আবেদন ফরম ডাউনলোড করা যাবে।

ভর্তি ফরমের ফি বাবদ ১ হাজার টাকা আগামী ২৩ মে’র মধ্যে জনতা ব্যাংক টিএসসি শাখায় জমা দিতে হবে। এছাড়া আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে একইদিনের মধ্যে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালকের অফিসে জমা দিতে হবে।

এতে আরও বলা হয়, আবেদনপত্রের সঙ্গে ফি বাবদ টাকা জমাদানের রশিদের মূলকপি, সকল পরীক্ষার সনদপত্র ও নম্বরপত্রের ফটোকপি এবং সম্প্রতি তোলা ১ (এক) কপি পাসপোর্ট সাইজের ছবি সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক/বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে। এছাড়া, গবেষণার একটি রূপরেখা ((Synopsis) জমা দিতে হবে।

বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যতীত বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিদেশ থেকে স্নাতক/স্নাতকোত্তর  (সম্মান) ও মাস্টার্স পরীক্ষায় উত্তীর্ণদের ভর্তির ক্ষেত্রে আবেদনপত্র গ্রহণের পূর্বে তাদের অর্জিত ডিগ্রির সমতা নিরূপণের জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সমতা নিরূপণ কমিটির আহবায়কের (ডিন, জীববিজ্ঞান অনুষদ, কার্জন হল সংলগ্ন) নিকট আবেদন করতে হবে।

আবেদনের যোগ্যতা
এমবিবিএস/ সম্মান ডিগ্রিধারী প্রার্থীগণ তাদের ডিগ্রির সঙ্গে সম্পর্কযুক্ত বিভাগে আবেদন করতে পারবেন। প্রার্থীদের সকল পরীক্ষায় কমপক্ষে ২য় বিভাগ/শ্রেণি এবং জিপিএ নিয়মে ৫-এর মধ্যে ৩.৫ ও সিজিপিএ ৪-এর মধ্যে ৩ থাকতে হবে।

এছাড়া প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত ও ট্রান্সজেন্ডার প্রার্থীদের ক্ষেত্রে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে এবং সিজিপিএ পদ্ধতিতে ৫-এর মধ্যে ৩ এবং ৪-এর মধ্যে ২.৫০ থাকতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট (https://du.ac.bd)) ভিজিট করে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।

 
সড়কের ব্যারিয়ার গেটে বিপাকে কৃষক-ব্যবসায়ীরা, অপসারণের দাবি
  • ১০ জুন ২০২৬
লক্ষ্মীপুর বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণে শিগগিরই সরেজমিন …
  • ১০ জুন ২০২৬
ম্যাটস কর্মকর্তার যোগদান ঠেকাতে তৃতীয় দিনের মতো শিক্ষার্থীদ…
  • ১০ জুন ২০২৬
গোপালগঞ্জে নিরাপদ সুপেয় পানির দাবিতে মানববন্ধন
  • ১০ জুন ২০২৬
প্রো-ভিসি নিয়োগে বিজ্ঞপ্তি দিল গ্রামীণ ইউনিভার্সিটি
  • ১০ জুন ২০২৬
আফগানিস্তানে বিমান হামলা পাকিস্তানের, শিশুসহ নিহত ১৩
  • ১০ জুন ২০২৬