কৃষি গুচ্ছের কোন বিশ্ববিদ্যালয়ে কত আসন

১৭ এপ্রিল ২০২৪, ০৯:৪৭ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৭ PM
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

২০২৩-২৪ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ২২ এপ্রিল থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। চলবে আগামী ৩০ মে পর্যন্ত। এবারে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১২শ টাকা।

বুধবার (১৭ এপ্রিল) কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম লুৎফুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ভর্তি বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর আসন সম্পর্কে জানানো হয়েছে, সবচেয়েছে বেশি আসন রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। আর সবচেয়ে কম আসন রয়েছে কৃষি গুচ্ছে নতুন যুক্ত হওয়া কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে। এ বিশ্ববিদ্যালয়টি চলতি শিক্ষাবর্ষ থেকে শিক্ষা কার্যক্রম চালুর অনুমোদন পেয়েছে।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ১১১৬টি, শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয় ৪৩৫টি, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ৬৯৮টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪৪৮টি, চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সায়েন্স ইউনিভার্সিটি ২৭০টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ৯০টি ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০টি আসন রয়েছে।

নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা আগামী ১৩ জুলাই অনুষ্ঠিত হবে। এবারে ভর্তি পরীক্ষার নেতৃত্ব দিচ্ছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)।

ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় পরোয়ানাভুক্ত ছাত্রলীগ নেতা রাকিবুল গ্রেপ্তার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চমক রেখে ভারত-অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করল ব্রাজিল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেসরকারি গ্রন্থাগারে অনুদান দেবে সরকার, আবেদন আহবান
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দেশে প্রথম এক সাবস্ক্রিপশনে পছন্দের সব এআই নিয়ে ‘রবি এআই স্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
তেজগাঁও কলেজে ২০ পদে শিক্ষক নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9