যবিপ্রবির নতুন শিক্ষাবর্ষে কোটা ছাড়া ভর্তির সুযোগ পাবেন ৯৪৫ শিক্ষার্থী

১৫ এপ্রিল ২০২৪, ০৮:১৪ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

স্নাতক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য ভর্তির যোগ্যতা ও শর্তাবলি প্রকাশ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। এ বছর সাতটি অনুষদের অধীনে ২৭টি বিভাগে মোট ৯৪৫ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে ৯১৫ আসন এবং স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের অধীনে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগে ৩০ আসনে যবিপ্রবির নিজস্ব তত্ত্বাবধানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

যবিপ্রবির নতুন ভেটেরিনারি মেডিসিন অনুষদ এ আসন সংখ্যার বাইরে। মঙ্গলবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে পূরন করা ৯১৫ আসনের ভর্তি যোগ্যতা ও শর্তাবলি প্রকাশ করা হয়।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৯৪৫টি আসন ছাড়াও মোট আসনের ৫ শতাংশ মুক্তিযোদ্ধা, ১ শতাংশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, ১ শতাংশ প্রতিবন্ধী এবং যবিপ্রবিতে কর্মরত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর সন্তানদের জন্য ১ শতাংশ পোষ্য কোটা সংরক্ষণ করা হয়েছে।

আরো পড়ুন: ঢাবিতে মুক্তিযোদ্ধা কোটায় সন্তান ও নাতি-নাতনিরা ভর্তির সুযোগ পান যেভাবে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ, বি ও সি ইউনিটভুক্ত বিভিন্ন বিভাগে ভর্তির জন্য উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় নির্দিষ্ট বিষয়বলি ও গুচ্ছ পরীক্ষায় নির্দিষ্ট ওই বিভাগে ভর্তি হতে হলে কত মার্কস পেতে হবে, সেই সম্পর্কিত শর্তাবলি জানানো হয়েছে। এ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে শিক্ষার্থীদের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (www.just.edu.bd) ভিজিট করতে বলা হয়েছে।

ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় পরোয়ানাভুক্ত ছাত্রলীগ নেতা রাকিবুল গ্রেপ্তার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চমক রেখে ভারত-অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করল ব্রাজিল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেসরকারি গ্রন্থাগারে অনুদান দেবে সরকার, আবেদন আহবান
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দেশে প্রথম এক সাবস্ক্রিপশনে পছন্দের সব এআই নিয়ে ‘রবি এআই স্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
তেজগাঁও কলেজে ২০ পদে শিক্ষক নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9