ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি আবেদন শুরু ১৩ এপ্রিল

০৪ এপ্রিল ২০২৪, ০৯:২৭ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৬ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) প্রকাশিত এক ভর্তি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৩ এপ্রিল থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতকের ‘ডি’ ইউনিটের ভর্তি আবেদন শুরু হবে। যা চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। আবেদন ফি ধরা হয়েছে ১৫০০ টাকা। অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দেওয়া যাবে আবেদন ফি। আবেদনকারীকে ২০২২ অথবা ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের এবং ২০১৯, ২০২০ অথবা ২০২১ সালে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 

এমসি কিউ পদ্ধতিতে ৮০ নম্বরের  ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ কাটা হবে।

২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতকে ভর্তিচ্ছুদের এই ইউনিটের অধীনে ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের তিনটি ও কলা অনুষদভুক্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগ রয়েছে। চারটি বিভাগে মোট আসন সংখ্যা রয়েছে ৩২০টি।

প্রসঙ্গত, ভর্তি পরীক্ষার যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.iu.ac.bd/admission) পাওয়া যাবে।

 
খুতবায় হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি
  • ০১ নভেম্বর ২০২৬
সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তা…
  • ০১ নভেম্বর ২০২৬
টাকার বিনিময়ে আ. লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু…
  • ০১ নভেম্বর ২০২৬
পুকুরে লংমার্চের বাস, নিহত ১
  • ৩১ অক্টোবর ২০২৬
‘হুজুর, ঐ এ প্লাস আপনাদের দিলাম, পানিতে গুলে খান’— নকলের অভ…
  • ৩১ অক্টোবর ২০২৬
শ্রীলংকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান
  • ৩১ অক্টোবর ২০২৬