চবি ভর্তি: বিভাগ-ইনস্টিটিউট পছন্দক্রম নির্বাচন ৮ এপ্রিলের মধ্যে

০৪ এপ্রিল ২০২৪, ১১:১৪ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৭ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিভাগ/ইনস্টিটিউট পছন্দক্রম নির্বাচন আগামী ৮ এপ্রিল পর্যন্ত শুরু হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) থেকে অনলাইনে এ কার্যক্রম শুরু হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) ও ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সময়সীমা প্রকাশ করা হয়েছে।

প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বিভিন্ন ইউনিট/উপ-ইউনিটে মেধা তালিকায় উত্তীর্ণ সাধারণ ও কোটার আসনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইনে বিভাগ/ইনস্টিটিউট পছন্দক্রম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ মার্চ এ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ৯ম সভা অনুষ্ঠিত হয়।

সভার  সিদ্ধান্তক্রমে নির্ধারিত ইউনিট/উপ-ইউনিটওয়ারী মেধা তালিকায় উত্তীর্ণ ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে বিভাগ/ইনস্টিটিউট পছন্দক্রম (Choice List) পূরণ করতে পারবে। উল্লেখ্য, কোটায় উত্তীর্ণ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আলাদাভাবে অনলাইনে বিভাগ/ইনস্টিটিউট পছন্দক্রম পূরণ করতে হবে।

নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনলাইনে বিভাগ/ইনস্টিটিউট পছন্দক্রমঃ (Choice List) পূরণ না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তির প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে। সাধারণ ও কোটার আসনে নির্ধারিত মেধাক্রমের কোন ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রযোজ্য ক্ষেত্রে আগামী ৮ এপ্রিলের মধ্যে নির্ধারিত সংশোধনী ফি প্রদান সাপেক্ষে নিয়মানুযায়ী বিভাগ/ইনস্টিটিউট পছন্দক্রমঃ (Choice List) সংশোধন করতে পারবেন।

আরো পড়ুন: ঢাবিতে ভর্তি: শর্ত পূরণ করেও পছন্দের বিষয় না পেলে যা করবেন

এ সম্পর্কিত তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd) পাওয়া যাবে এবং প্রয়োজনে হেল্প ডেস্কে যোগাযোগ করা যাবে। বিভাগ/ইনস্টিটিউট পছন্দক্রম নির্বাচনের সময়সীমাসহ বিস্তারিত দেখুন নিচে-

ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে শিক্ষকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্ন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করা সেই শিক্ষককে অব্যাহতি, ত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণের পরিকল্পনার তীব্র নিন্দ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সব স্কুল-কলেজে ১৫ খেলা ও ২১ সহশিক্ষা-সাংস্কৃতিক কার্যক্রম প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজে প্রভাষকসহ ৪ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9