কৃষি গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ কবে?

০২ এপ্রিল ২০২৪, ০৬:০৪ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৯ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

দেশের নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ২০ জুলাই অনুষ্ঠিত হবে। আসন্ন ঈদুল ফিতরের পরপরই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।

মঙ্গলবার (২ এপ্রিল) কৃষি গুচ্ছের উপাচার্যদের সভায় ভর্তি পরীক্ষার নতুন এ তারিখ নির্ধারণ করা হয়। এর আগে ভর্তি পরীক্ষা নিয়ে উপাচার্যদের প্রথম সভায় ১৩ জুলাই ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি।

সভা সূত্রে জানা গেছে, আগামী ২২ এপ্রিল থেকে কৃষি গুচ্ছের ভর্তি আবেদন শুরু হবে। যা চলবে ৩০ মে পর্যন্ত। এছাড়া আগামী ১৪ অথবা ১৫ এপ্রিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে বলে জানা গেছে।

আরও পড়ুন: কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

এ বিষয়ে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম লুৎফুল আহসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা এক সপ্তাহ পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০ জুলাই ভর্তি পরীক্ষা হবে।

তিনি আরও বলেন, আবেদন শুরু হবে ২২ জুলাই থেকে। আবেদন শেষ হবে ৩০ মে। আবেদন শুরুর এক সপ্তাহ আগে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

গেল বছরগুলোতে ৮টি বিশ্ববিদ্যালয় নিয়ে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবার নতুন করে শিক্ষা কার্যক্রম চালুর অনুমোদন পাওয়া কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ও এ গুচ্ছে যুক্ত হয়েছে।

কৃষি গুচ্ছে থাকা আগের ৮টি বিশ্ববিদ্যালয় হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সাইন্স ইউনিভার্সিটি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশে সৌদি আরবের একদিন পর ঈদ উদ্‌যাপন করা হয় কেন?
  • ১৯ মার্চ ২০২৬
কাতারে ফের হামলা হলে ইরানের প্রধান গ্যাসক্ষেত্র উড়িয়ে দেয়া …
  • ১৯ মার্চ ২০২৬
জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার, সহকারী নির্বাচক ন…
  • ১৯ মার্চ ২০২৬
ঈদ যাত্রায় সড়কে-নৌপথে মৃত্যুর মিছিল
  • ১৯ মার্চ ২০২৬
`আগে ঈদের মাঠে যাওয়াও ছিল এক ধরনের নির্মল আনন্দ'
  • ১৯ মার্চ ২০২৬
দেড় বছরে দুজন ভাই পেয়েছি, দুই প্রোভিসিকে রাবির সাবেক ভিসি
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence