ঢাবি ভর্তি: চান্সপ্রাপ্তদের করণীয় কী, যা করবেন অপেক্ষমাণরা

২৯ মার্চ ২০২৪, ০৯:০১ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১৩ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ শুরু হবে আগামী ৩ এপ্রিল। এরপর প্রথম দফায় উত্তীর্ণদের ভর্তি শেষে ওয়েটিং লিস্ট থেকে ডাকা শুরু হবে। ইতিমধ্যে বিজ্ঞান এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এ সংক্রান্ত তারিখও প্রকাশ করেছে। ভর্তি শেষে নবীন শিক্ষার্থীদের ক্লাস আগামী ১ জুলাই থেকে শুরু হবে। 

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সময় এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। পরে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ও ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ৩ এপ্রিল বিকেল ৩টা হতে ২৫ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে পারবেন। 

এছাড়াও বিষয় পছন্দক্রম অনলাইনে দেওয়ার সুবিধার্থে আগামী ১ এপ্রিল হতে শিক্ষার্থীরা তাদের ভর্তিযোগ্য বিষয়ের তালিকা ওয়েবসাইট থেকে নামাতে পারবে। তালিকাটি প্রিন্ট করে তাতে পছন্দক্রম আগে লিখে রাখলে পছন্দক্রম অনলাইনে প্রদানে ভুল এড়ানো যাবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ নবীন শিক্ষার্থীদের ক্লাস আগামী ১ জুলাই থেকে শুরু হবে।

আরো পড়ুন: রাবির অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন কোটায় আবেদনকারীদের ফরম পূরণ শুরু হবে আগামী ২১ এপ্রিল। বৃহস্পতিবার ফলাফল প্রকাশকালে এ তথ্য জানানো হয়। বিজ্ঞান ইউনিটে উত্তীর্ণদের করণীয় ও ওয়েটিং লিস্টের বিষয়ে বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতে-

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে উত্তীর্ণদের করণীয় ও ওয়েটিং লিস্টের বিষয়ে বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতে-

ব্যবসায় শিক্ষা ইউনিটে উত্তীর্ণদের করণীয় বিষয়ে বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতে-

চারুকলা ইউনিটে উত্তীর্ণদের করণীয় বিষয়ে বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতে-

ক্যাম্পাস ত্যাগের নির্দেশ, মার্কিন-ইসরায়েলি বিশ্ববিদ্যালয়ে …
  • ২৯ মার্চ ২০২৬
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৬
  • ২৯ মার্চ ২০২৬
ঘুমের সময় বদলালেই বদলাবে স্বাস্থ্য, কখন-কতক্ষণ ঘুমানো সবচেয়…
  • ২৯ মার্চ ২০২৬
নাতনির ওজন মেপে সমপরিমাণ কয়েন উপহার দিলেন নানা
  • ২৯ মার্চ ২০২৬
স্কুল-কলেজ খুলছে আজ, মানতে হবে যেসব নির্দেশনা
  • ২৯ মার্চ ২০২৬
আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, বাড়তে পারে তাপমাত্রা
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence