রাবি ভর্তি: ‘এ’ ইউনিটের ব্যবহারিক ও লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ

২৮ মার্চ ২০২৪, ১০:৩০ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় চারুকলা অনুষদ, সঙ্গীত বিভাগ ও নাট্যকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা এবং ইংরেজি বিভাগের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে আলাদাভাবে সময় সূচি প্রকাশ করে ‘এ’ ইউনিটভুক্ত চারুকলা অনুষদ, সঙ্গীত বিভাগ ও নাট্যকলা বিভাগের ব্যবহারিক এবং ইংরেজি বিভাগের লিখিত পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের বিভিন্ন নির্দেশাবলী পালন করতে বলা হয়েছে।

সঙ্গীত বিভাগ ও নাট্যকলা বিভাগ
আগামী ১৮, ১৯, ২০ এপ্রিল সঙ্গীত বিভাগ ও নাট্যকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা সংশ্লিষ্ট বিভাগে ইতোমধ্যে প্রচারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষার দিন ৬ মার্চ অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্রের Candidate Copy ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে।

ইংরেজি বিভাগ
আগামী ১৭ এপ্রিল সকাল ১০টা-১১টা পর্যন্ত ইংরেজি বিভাগের লিখিত পরীক্ষা ড. মুহম্মদ শহীদুল্লাহ্এ কাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে। নির্বাচিত আবেদনকারীদের ৬ মার্চ অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্রের Candidate Copy ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে।

চারুকলা অনুষদ
আগামী ১৭ এপ্রিল দুপুর ১২টা-১টা পর্যন্ত চারুকলা অনুষদের ব্যবহারিক পরীক্ষা সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী একাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে। পরীক্ষার দিন আবেদনকারীদের ৬ মার্চ অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্রের Candidate Copy ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে।

আরো পড়ুন: তিন কারণে বাতিল হতে পারে ঢাবি ভর্তিচ্ছুর ওএমআর শিট 

ইউনিট ‘এ’ ভর্তি পরীক্ষার চীফ কো-অর্ডিনেটর এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম এক্রাম উল্যাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যবহারিক পরীক্ষার জন্য কোয়াটার শীট বোর্ড, বোর্ড ক্লিপ (কমপক্ষে দু’টি), পেন্সিল ও ইরেজার সঙ্গে নিয়ে আসতে হবে। অংকনের ক্ষেত্রে শুধুমাত্র পেন্সিল ও ইরেজার ব্যবহার করা যাবে।

চারুকলা অনুষদ, সঙ্গীত বিভাগ, নাট্যকলা বিভাগে গত ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত যারা অনলাইনে নির্ধারিত ফরমে আবেদন করেছে কেবলমাত্র তারাই ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ইংরেজি বিভাগে শুধুমাত্র লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত আবেদনকারীগণ অংশগ্রহণ করতে পারবে।

ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে শিক্ষকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্ন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করা সেই শিক্ষককে অব্যাহতি, ত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণের পরিকল্পনার তীব্র নিন্দ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সব স্কুল-কলেজে ১৫ খেলা ও ২১ সহশিক্ষা-সাংস্কৃতিক কার্যক্রম প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজে প্রভাষকসহ ৪ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9