মেডিকেল ভর্তি পরীক্ষা দুই মাস এগিয়ে আসতে পারে

২৬ মার্চ ২০২৪, ০৩:৫০ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৭ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএসের ভর্তি পরীক্ষার সময় দুই মাস এগিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে। চলতি বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের শুরুতে জানুয়ারিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজন করা হতে পারে।

জানা গেছে, আগামী ৩০ জুন থেকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। জুলাইয়ে পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেবে সেপ্টেম্বরের শেষ দিকে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হবে। ফল প্রকাশের পরবর্তী দুই থেকে তিন মাসের মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজন করা হতে পারে।

এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষা মূলত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উপর নির্ভর করে। ফল প্রকাশের পরবর্তী দুই থেকে তিন মাসের মধ্যে সাধারণত পরীক্ষা আয়োজন করা হয়ে থাকে। এ বিষয়ে সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

জানা গেছে, করোনাভাইরাসের কারণে শিক্ষায় ব্যাপক সেশনজট তৈরি হয়েছে। এই জট থেকে বেরিয়ে আসতে সরকারের সব সংস্থাই চেষ্টা করছে। আগের বছরের বছরের তুলনায় এ বছর এইচএসসি পরীক্ষার সময় এগিয়ে আনা হয়েছে। কাজেই মেডিকেল ভর্তি পরীক্ষাও এগিয়ে আসতে পারে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা মার্চের ১০ তারিখে অনুষ্ঠিত হয়েছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা এক মাস এগিয়ে ফেব্রুয়ারিতে আয়োজন করা হয়। আর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে করার পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। 

এর আগে গত ৯ ফেব্রুয়ারি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার একদিন পর ১১ ফেব্রুয়ারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। মোট এক লাখ চার হাজার ৩৭৪ জন শিক্ষার্থী এই শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করেন।

পরীক্ষায় পাসের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ। পুরুষ শিক্ষার্থীর সংখ্যা ছিল ২০ হাজার ৪৫৭, যা উত্তীর্ণ প্রার্থীর ৪০ দশমিক ৯৮ শতাংশ। উত্তীর্ণ নারী শিক্ষার্থীর সংখ্যা ২৯ হাজার ৪৬৬, যা উত্তীর্ণ প্রার্থীর ৫৯ দশমিক ০২ শতাংশ।

প্রসঙ্গত, দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে পাঁচ হাজার ৩৮০টি। আর ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ছয় হাজার ২৯৫ টি।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence