চবি ভর্তি পরীক্ষার চয়েজ লিস্ট পূরণের তারিখ ঘোষণা

২৫ মার্চ ২০২৪, ১০:০৭ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৯ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বিভিন্ন ইউনিট/উপ-ইউনিটে মেধা তালিকায় উত্তীর্ণ সাধারণ ও কোটার আসনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইনে বিভাগ বা ইনস্টিটিউট পছন্দক্রম (চয়েজ লিস্ট) পূরণের তারিখ ঘোষণা করা হয়েছে। রোববার (২৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ সময়সীমা প্রকাশ করা হয়। 

এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত ১৪ মার্চ অনুষ্ঠিত ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ৯ম সভার সিদ্ধান্তক্রমে বিভিন্ন ইউনিট/উপ-ইউনিটওয়ারী মেধা তালিকায় উত্তীর্ণ ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে বিভাগ বা ইনস্টিটিউট পছন্দক্রম পূরণ করতে পারবে।

উল্লেখ্য, কোটায় উত্তীর্ণ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আলাদাভাবে অনলাইনে বিভাগ/ইনস্টিটিউট পছন্দক্রম পূরণ করতে হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনলাইনে বিভাগ বা ইনস্টিটিউট পছন্দক্রম পূরণ না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তির প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

আরো পড়ুন: ২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

উল্লেখ্য, সাধারণ ও কোটার আসনে নির্ধারিত মেধাক্রমের কোনো ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রযোজ্য ক্ষেত্রে আগামী ২ এপ্রিল থেকে ৮ এপ্রিলের মধ্যে নির্ধারিত সংশোধনী ফি প্রদান সাপেক্ষে নিয়মানুযায়ী বিভাগ বা ইনস্টিটিউট পছন্দক্রম সংশোধন করতে পারবে। এ সম্পর্কিত তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd) পাওয়া যাবে। প্রয়োজনে হেল্প ডেস্কে যোগাযোগ করা যাবে।

বিভাগ বা ইনস্টিটিউট পছন্দক্রম (চয়েজ লিস্ট) পূরণের সময়সীমা দেখুন-

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রেস স্টিকার লাগানো মোটরসাইকেলে মিলল ৭৮৪৫ ইয়াবা, যুবক গ্র…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবির ক্যাফেটেরিয়া-হল নিয়ে জাতীয় ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল ৫ বছরের শিশু রেদওয়ানের
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল মেডিকেল কলেজে অধ্যাপকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9