আইইউটির ‘কঠিন’ প্রশ্নে ভালো হয়েছে পরীক্ষা, বলছেন ভর্তিচ্ছুরা

২২ মার্চ ২০২৪, ০১:১৪ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে © টিডিসি ফটো

২০২৩-২৪ শিক্ষাবর্ষে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) প্রথম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শেষ এ পরীক্ষা। ভর্তিচ্ছুরা বলছেন, প্রশ্নের মান কঠিন হলেও পরীক্ষা তাদের ভালো হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এদিন মোট পাঁচটি বিভাগের ৭২২টি আসনের বিপরীতে ৮ হাজার ৯৬ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ১১ জন ভর্তিচ্ছু। আগামী দুই দিনের মধ্যে এ পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে গণিতে ৩৫, পদার্থে ৩৫, রসায়নে ১৫ ও ইংরেজিতে ১৫ নম্বরের উত্তর করেছেন ভর্তিচ্ছুরা।

দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয় এ পরীক্ষা। প্রশ্নের ভাষা ছিলো ইংরেজিতে। প্রতি প্রশ্নের মান ১। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ করে নম্বর কাটা যাবে। পরীক্ষায় কোন পাস মার্কস নেই। তবে পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ ছিল।

ভর্তি পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করা শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে পড়ার সুযোগ দেবে বিশ্ববিদ্যালয়টি। ভর্তি পরীক্ষায় প্রথম আরও ৮০ জনকে ‘সম্পূর্ণভাবে নয়’ এমন ভিত্তিতে স্কলারশিপ দেওয়া হবে।

রেজাল্ট প্রকাশের পর মেধা তালিকা অনুসারে শিক্ষার্থীদের আইইউটি ওয়েবসাইটে কল করা হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ক্যাম্পাসে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আইইউটি ক্যাম্পাসের পরীক্ষায় অংশ নেওয়া মাহিউল ইসলাম নামের এক ভর্তিচ্ছু জানান, পরীক্ষা ভালো হয়েছে। তবে প্রশ্ন আগের বারের থেকে এবার বেশ কঠিন মনে হয়েছে। বিশেষ করে পদার্থ বিজ্ঞান। এছাড়া পরীক্ষার ব্যবস্থাপনা অনেক ভালো ছিলো।

বুয়েট ক্যাম্পাসের পরীক্ষায় অংশ নেওয়া রাফিয়া নামে এক ভর্তিচ্ছু বলেন, আমি ৬২টি প্রশ্নের উত্তর করেছি। প্রশ্ন যেমন হয়েছে তাতে কাট মার্কস কম থাকবে বলে মনে হচ্ছে। এবার মোটামুটি ৪০% নম্বর কাট মার্কস হতে পারে।

প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল ৫ বছরের শিশু রেদওয়ানের
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল মেডিকেল কলেজে অধ্যাপকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
স্থগিত শাকসু নির্বাচনের দাবিতে উপাচার্য ভবনের সামনে মানববন্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‘এআই’ গবেষক ইরফানের মৃত্যু নিয়ে নতুন মোড়, আত্মহত্যার দাবি ম…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9