রাবির ইংরেজি বিভাগের লিখিত পরীক্ষা ১৭ এপ্রিল

১৩ মার্চ ২০২৪, ০৮:৫৫ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ এপ্রিলে। বুধবার (১৩ মার্চ) এ ইউনিটের চিফ কো-অর্ডিনেটর ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এস. এম. এক্রাম উল্যাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইংরেজি বিভাগে লিখিত পরীক্ষায় পাসকৃত পরীক্ষার্থীদের মধ্য হতে MCQ পরীক্ষায় ইংরেজি অংশে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ৪টি গ্রুপ থেকে মোট ১০৫৫ জনের তালিকা প্রকাশ করা হলো। তাদের লিখিত পরীক্ষা আগামী ১৭ এপ্রিল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রাথমিক ফলাফলে ন্যূনতম ৪০ নম্বরপ্রাপ্ত ভর্তি পরীক্ষার্থীদের মধ্যে যারা চারুকলা অনুষদভুক্ত তিনটি বিভাগে (১. চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগ, ২. মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগ, ৩. গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগ) এবং কলা অনুষদভুক্ত সঙ্গীত বিভাগ ও নাট্যকলা বিভাগে ভর্তি হতে ইচ্ছুক তাদের ব্যাবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 

ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চের মধ্যে অনলাইনে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। ফর্ম পূরণের ওয়েব লিংক: https://admission.ru.ac.bd/; উল্লেখ্য যে, এসব বিভাগের ব্যাবহারিক পরীক্ষায় অংশগ্রহণ ‘এ’ ইউনিটভুক্ত অন্যান্য বিভাগে মেধা অনুসারে ভর্তির ক্ষেত্রে বাধা হবে না।

এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের লিখিত পরীক্ষার জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা https://admission.ru.ac.bd/public/y57GIF3BAywr1nYHVhDbZnHrtRKngDAsarIJR4Lt.pdf বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি প্রো-ভিসি শিক্ষার রুটিন দায়িত্বে উপাচার্য ড. ওবায়দুল ই…
  • ৩০ মার্চ ২০২৬
কুবির প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুমকি দিলেন ছাত্রদল নেতারা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence