রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ হতে পারে আজ

১৩ মার্চ ২০২৪, ০৮:৫২ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM
রাবির ভর্তি পরীক্ষা

রাবির ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ বুধবার (১৩ মার্চ) প্রকাশ হতে পারে। মঙ্গলবার (১২ মার্চ) ‘এ’ ইউনিটের সমন্বয়কারী ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. এক্রাম উল্যাহ দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান।

ফল প্রকাশিত হলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানতে পারবেন পরীক্ষার্থীরা। অধ্যাপক মো. এক্রাম উল্যাহ বলেন, ফল প্রকাশ করতে আমাদের প্রায় সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। তবে কিছু ওএমআর পুনরায় চেক করা হচ্ছে।

তিনি বলেন, ফল প্রকাশের নির্দিষ্ট সময় বলা কঠিন। তাড়াহুড়ো করে প্রকাশের থেকে একটু দেরি করা ভালো। তবে বুধবার ফল প্রকাশিত হওয়ার সম্ভাবনা খুব বেশি।

আরো পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ফলে ৭১ শতাংশই ফেল

এর আগে গত ৬ মার্চ চারটি শিফটে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম তিন গ্রুপে ১৮ হাজার ৬৯৬ জন করে এবং চতুর্থ গ্রুপে ১৮ হাজার ৬৯৭ জন পরীক্ষা দেন। মোট ৭৪ হাজার ৭৮৫ জন পরীক্ষায় অংশ নিয়েছেন। উপস্থিতির শতকরা হার ছিল প্রায় ৯১ শতাংশ।

সন্ধ্যার আগেই বন্ধ লাইব্রেরি, পুরোনো সূচি ফেরাতে আবেদন শিক্…
  • ১০ জুন ২০২৬
ওয়ার্ক পারমিট নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল আরব আমিরাত
  • ১০ জুন ২০২৬
ইউনেস্কোর স্বীকৃতি পেল বাংলাদেশের ভাসমান বিদ্যালয়
  • ১০ জুন ২০২৬
চিকিৎসকদের ‘চামার’ আখ্যা, সাংবাদিক মাসুদ কামালকে লিগ্যাল নো…
  • ১০ জুন ২০২৬
দাদীর মত জাইমাও কি ব্রাজিল সমর্থক?
  • ১০ জুন ২০২৬
বাংলাদেশের ক্রিকেট তারকাদের কে কোন দলের সমর্থক
  • ১০ জুন ২০২৬