রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল

১২ মার্চ ২০২৪, ০১:৫৪ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৭ AM
রাবির ভর্তি পরীক্ষা

রাবির ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আগামীকাল বুধবার (১৩ মার্চ) প্রকাশ হতে পারে। মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে ‘এ’ ইউনিটের সমন্বয়কারী ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. এক্রাম উল্যাহ দ্যা ডেইলি ক্যাম্পাসকে তথ্যটি নিশ্চিত করেন।

ফল প্রকাশিত হলে পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে তা জানতে পারবেন। অধ্যাপক মো. এক্রাম উল্যাহ বলেন, ফল প্রকাশ করতে আমাদের প্রায় সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। তবে কিছু ওএমআর পুনরায় চেক করা হচ্ছে।  

তিনি বলেন, ফল প্রকাশের নির্দিষ্ট সময় বলা কঠিন। তাড়াহুড়ো করে প্রকাশের থেকে একটু দেরি করা ভালো। তবে আগামীকাল ফল প্রকাশিত হওয়ার সম্ভাবনা খুব বেশি।

আরো পড়ুন: রাবির ‘সি’ ইউনিটের বিষয় পছন্দসহ ভর্তির সম্ভাব্য সময় প্রকাশ

এর আগে গত ৬ মার্চ চারটি শিফটে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম তিন গ্রুপে ১৮ হাজার ৬৯৬ জন করে এবং চতুর্থ গ্রুপে ১৮ হাজার ৬৯৭ জন পরীক্ষা দেন। মোট ৭৪ হাজার ৭৮৫ জন পরীক্ষায় অংশ নিয়েছেন। উপস্থিতির শতকরা হার ছিল প্রায় ৯১ শতাংশ।

ঢাকা কলেজে মাথায় খসে পড়ল পলেস্তারা, গুরুতর আহত শিক্ষার্থী
  • ০৫ এপ্রিল ২০২৬
‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনে ক্ষোভ উদীচীর, পুনর্বহালের…
  • ০৫ এপ্রিল ২০২৬
অব্যাহতি পেয়েও ছাত্রদলের ব্যানারে প্রভোস্টকে শুভেচ্ছা হামিম…
  • ০৫ এপ্রিল ২০২৬
সাড়া ফেলেছে তাসকিনের বিজ্ঞাপন 
  • ০৫ এপ্রিল ২০২৬
আখতারের বক্তব্যের যে জবাব দিলেন আন্দালিব পার্থ
  • ০৫ এপ্রিল ২০২৬
আনোয়ারায় অনৈতিক কার্যকলাপের অভিযোগে ১৪ যুবক-যুবতী আটক
  • ০৫ এপ্রিল ২০২৬