রাবির ‘সি’ ইউনিটে প্রথম হওয়া শিক্ষার্থী কত নম্বর পেলেন

১১ মার্চ ২০২৪, ১১:৪৩ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলে প্রথম হওয়া শিক্ষার্থী পেয়েছেন ৯৬ নম্বর। আজ সোমবার (১১ মার্চ) বেলা ১১টার পর ফলাফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন ভর্তিচ্ছুরা। 

ফলাফল অনুযায়ী, ‘সি’ ইউনিটের বিজ্ঞান শাখায় ৭৪ হাজার ৫৭৭ জন আবেদন করেছিলেন। তার মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ৬১ হাজার ১১৯ জন। পাস করেছেন ২৮ হাজার ৯১ জন শিক্ষার্থী। ফেল করেছেন ৩২ হাজার ৬৫৮ জন। ওএমআর বাতিল হয়েছে ৩৬৬ জনের। বিজ্ঞান শাখায় পাসের হার ৪৬ শতাংশ। এ শাখায় সর্বোচ্চ নম্বর পেয়েছে ৯৬।

অবিজ্ঞান শাখায় আবেদন করেছিলেন এক হাজার ৭৭৮ জন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১ হাজার ৬৯৭ জন। পাস করেছেন ১ হাজার ৩৬৮ জন শিক্ষার্থী। ফেল করেছেন ৩২৭ জন। ওএমআর বাতিল হয়েছে এক জনের। অবিজ্ঞান শাখায় পাসের হার ৮০.৬০ শতাংশ। এ শাখায় সর্বোচ্চ নম্বর পেয়েছে ৮৭। তবে তাৎক্ষনিকভাবে সেরাদের নাম বা পরিচয় জানা যায়নি।

আরো পড়ুন: রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

এর আগে, গত ৫ মার্চ চারটি শিফটে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। চার গ্রুপের নিবন্ধিত পরীক্ষার্থী ছিল প্রথম তিন গ্রুপে ১৮ হাজার ৬৪৪ জন করে এবং চতুর্থ গ্রুপে ১৮ হাজার ৬৪৫ জন। মোট  পরীক্ষা দেন ৭৪ হাজার ৫৭৭ জন। 

পরীক্ষায় উপস্থিতির শতকরা হার ছিল গ্রুপ-১ এ ৮২.০৩, গ্রুপ-২ এ ৮১.৯০, গ্রুপ-৩ এ ৮২.০৭ এবং গ্রুপ-৪ এ ৮২.৪৭ শতাংশ। ‘সি’ ইউনিটে উপস্থিতির গড় হার ছিল ৮২.১২ শতাংশ।

১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, পরিকল্পনা জানাল এনটিআরসিএ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় একযোগে ৪০ কারখানায় অভিযান, বাংলাদেশিসহ আটক ১১৯৬
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানো বিএনপি সরকারের নির্লজ্জ দলীয়করণের অশুভ …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৯ সেপ্টেম্বর পর্য…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডেন্টিস্ট পরিচয়ে রোগীর চোয়াল ভেঙে দেওয়া কর্মচারীকে অব্যাহত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9