রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

১১ মার্চ ২০২৪, ০৯:২৭ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM
রাবির ভর্তি পরীক্ষা

রাবির ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আজ সোমবার (১১ মার্চ) বেলা ১১টায় প্রকাশিত হবে। পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন। 

সোমবার সকালে ‘সি’ ইউনিটের প্রধান সমন্বয়কারী ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নাসিমা আখতার দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। অধ্যাপক নাসিমা আখতার বলেন, ফল প্রকাশ করতে আমাদের সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। সকাল ১১টায় ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হবে। পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।

আরো পড়ুন: মৌখিক পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া হতে পারে না

এর আগে, গত ৫ মার্চ চারটি শিফটে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। চার গ্রুপের নিবন্ধিত পরীক্ষার্থী ছিল প্রথম তিন গ্রুপে ১৮ হাজার ৬৪৪ জন করে এবং চতুর্থ গ্রুপে ১৮ হাজার ৬৪৫ জন। মোট  পরীক্ষা দেন ৭৪ হাজার ৫৭৭ জন। 

পরীক্ষায় উপস্থিতির শতকরা হার ছিল গ্রুপ-১ এ ৮২.০৩, গ্রুপ-২ এ ৮১.৯০, গ্রুপ-৩ এ ৮২.০৭ এবং গ্রুপ-৪ এ ৮২.৪৭ শতাংশ। ‘সি’ ইউনিটে উপস্থিতির গড় হার ছিল ৮২.১২ শতাংশ।

বঙ্গোপসাগরে লঘুচাপ, বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের আভাস
  • ২৬ জুলাই ২০২৬
৮ বছরে ৫ বার ফাইনালে ব্রাজিল, শিরোপা জিততে পারেনি একবারও
  • ২৬ জুলাই ২০২৬
কাল থেকে ১২ ঘণ্টা করে তিন দিন গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৬ জুলাই ২০২৬
রিয়াল মাদ্রিদে অনিশ্চয়তা, ভিনিকে দলে পেতে মরিয়া ইংলিশ জায়ান…
  • ২৬ জুলাই ২০২৬
ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্তে অনড় খুলনা বিশ্ববিদ্যালয়ের …
  • ২৬ জুলাই ২০২৬
বিশ্বকাপ শেষে সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি
  • ২৬ জুলাই ২০২৬