দুই ধাপে শেষ বুয়েট ভর্তি পরীক্ষা, চলতি মাসেই ফল

১০ মার্চ ২০২৪, ০৭:৫৮ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪০ AM
ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বুয়েট উপাচার্য

ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বুয়েট উপাচার্য © টিডিসি ফটো

প্রাক-নির্বাচনী ও চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মার্চ) সকালে ও বিকেলে দুই পর্যায়ে চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। চলতি মার্চের মধ্যেই এ পরীক্ষার ফল প্রকাশিত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বুয়েটের চূড়ান্ত পরীক্ষায় ৬ হাজার ৩৯ জন ভর্তিচ্ছু অংশ নিয়েছেন। মূল পরীক্ষা লিখিত আকারে দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয়। প্রাক-নির্বাচনী ভর্তি পরীক্ষায় নির্বাচিত হয়ে এ পরীক্ষায় অংশ নেন শিক্ষার্থীরা।

জানা গেছে, সকাল ১০ থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘মডিউল এ’ এর অংশ হিসেবে ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুপুর ২ টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত ‘মডিউল বি’ এর অংশ হিসেবে ‘খ’ গ্রুপের মুক্তহস্ত অঙ্কন ও দৃষ্টিগত ও স্থানীক ধীশক্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়টির প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ২৬ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রতি শিফট থেকে তিন হাজার শিক্ষার্থীকে মূল ভর্তি পরীক্ষার অংশগ্রহণের জন্য মনোনীত করা হয়। 

পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগসমূহ ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি এবং স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসনসহ সর্বমোট ১ হাজার ৩০৯টি আসন পূরণ করা হবে।

১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, পরিকল্পনা জানাল এনটিআরসিএ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় একযোগে ৪০ কারখানায় অভিযান, বাংলাদেশিসহ আটক ১১৯৬
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানো বিএনপি সরকারের নির্লজ্জ দলীয়করণের অশুভ …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৯ সেপ্টেম্বর পর্য…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডেন্টিস্ট পরিচয়ে রোগীর চোয়াল ভেঙে দেওয়া কর্মচারীকে অব্যাহত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9