নিটোরে ভর্তি আবেদনের সুযোগ আর একদিন

০৯ মার্চ ২০২৪, ১২:১১ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪০ AM
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চিকিৎসা অনুষদের অধীন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আর একদিন আবেদনের সময় পাবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। বর্ধিত সময়সীমা অনুযায়ী, আগামীকাল রোববার (১০ মার্চ) আবেদনের সময় শেষ হচ্ছে।

নিটোরের পরিচালক অধ্যাপক ডা. কাজী শামীম উজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চার বছর একাডেমিক এবং এক বছর বাধ্যতামুলক ইন্টার্নশীপসহ পাঁচ বছর মেয়াদী বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্সের প্রথম বর্ষে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদনপত্র আহবান করা হচ্ছে। আবেদন http://nitorbd.bigmsoft.com -ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে।

আবেদনের পূর্বে ফি ১ হাজার টাকা অগ্রনী ব্যাংকের মাধ্যমে জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে। অনলাইনে আবেদনের জন্য আবেদনকারীর ছবি ও স্বাক্ষর (সর্বোচ্চ 300kb JPG), এবং ব্যাংক জমা রশিদের স্ক্যান কপি (সর্বোচ্চ 4ookh, JPG) প্রয়োজন হবে। আবেদনের বিস্তারিত নির্দেশনা ওয়েবসাইটে দেখে যথাযথভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন কি হইবে।

সংশোধিত সময়সীমা
আবেদনের শেষ সময়: ১০ মার্চ (রাত ১২টা)
প্রবেশপত্র সংগ্রহ: ২৪ এপ্রিল হতে ২ মে (রাত ১২টা) পর্যন্ত http://nitorbd.bigmsoft.com হতে ডাউনলোড করা যাবে।
ভর্তি পরীক্ষা: আগামী ৩ মে (শুক্রবার) সকাল ১০টা। সময় এক ঘণ্টা।
সেন্টার: বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমী (সাবেক আগারগাও তালতলা কলোনী স্কুল অ্যান্ড মহিলা কলেজ)।

আরো পড়ুন: প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষায় প্রথম ইশতিয়াক মঈন

ডাউনলোড করা প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপিসহ ভর্তি পরীক্ষার দিন উপস্থিত থাকতে হবে। প্রয়োজনে যোগাযোগের ফোন নম্বর ০১৭১১-৩৪৫৮৬৯। এ ছাড়া nitor.nazrul@gmail.com ই-মেইলের মাধ্যমেও যোগাযোগ করা যাবে।

বগুড়া ও শেরপুরের স্থগিত দুই আসনে প্রবাসীদের পোস্টাল ব্যালট …
  • ১২ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ১২ মার্চ ২০২৬
ইরানে ২০৬ শিক্ষক-শিক্ষার্থী নিহত: শিক্ষামন্ত্রী আলীরেজা
  • ১২ মার্চ ২০২৬
স্পিকারের আসনের ওপরে কালেমা তাইয়্যেবার ক্যালিগ্রাফি
  • ১২ মার্চ ২০২৬
ক্ষমতা হস্তান্তরের পর নীরব যমুনা, কোথায় গেল সেই বিক্ষোভ—প্র…
  • ১২ মার্চ ২০২৬
স্পিকারের আসন খালি রেখে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু আজ
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081