ভুল প্রশ্নপত্র

অতিরিক্ত ৫ নম্বর পাচ্ছেন রাবির ‘এ’ ইউনিটের ভর্তিচ্ছুরা

০৯ মার্চ ২০২৪, ১০:২৭ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪১ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের দ্বিতীয় গ্রুপের প্রশ্নপত্রে চারটি প্রশ্ন ভুল ছিল। তাই ওই গ্রুপের সবাইকে চারটি প্রশ্নের পূর্ণাঙ্গ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষা কমিটি।

বৃহস্পতিবার (৭ মার্চ) অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ‘এ’ ইউনিটের প্রধান সমন্বয়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক একরাম উল্লাহ।

তিনি বলেন, ‘এ’ ইউনিটের গ্রুপ-২ এর ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্রের দুটি প্রশ্নের অপশন রিপ্লেস হয়ে গিয়েছিল। ফলে চারটি প্রশ্নকে আমলে নিয়েছি। ওই গ্রুপের সব শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের সঙ্গে ৫ নম্বর যোগ করা হবে।

তিনি আরও বলেন, আমরা প্রত্যেক গ্রুপ থেকে সমসংখ্যক শিক্ষার্থী নিই। তাই অন্য গ্রুপের কোনও শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে না। ছাত্রদের কল্যাণে এই ইতিবাচক সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।

এর আগে গত বুধবার (০৬ মার্চ) অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষার দ্বিতীয় গ্রুপের তিন নম্বর সেটের প্রশ্নপত্রের ৩ ও ১৭ নম্বর প্রশ্নে চারটি অপশনের জায়গায় মাত্র দুটি অপশন এবং ১৪ ও ১৬ নম্বর প্রশ্নে পাঁচটি করে অপশন দেখা গেছে। এতে প্রশ্নোত্তরে জটিলতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়।

এদিকে, গত ০৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হয়েছে চলতি শিক্ষা বর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তিযুদ্ধ। এ পরীক্ষার ফলাফল আগামী এক সপ্তাহের মধ্যে প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম।

তিনি বলেন, এবার ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতিসহ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এজন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভর্তি পরীক্ষার ফলাফল খুব দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা হবে। আশা করছি ৭ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।

শিক্ষার্থীদের চিকিৎসাসেবায় ২টি আধুনিক অ্যাম্বুলেন্স দিল রাব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি আল-আরাফাহ ইসলামী ব্যাংকে, আবেদন ২৫ সেপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির নতুন সহকারী প্রক্টর সিয়াম আহমেদ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়-এনটিআরসিএ-মাউশির বিশেষ সভা চলছে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নতুন নামে এলো র‌্যাব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9