মানসম্মত ডাক্তার থাকলে আসন বাড়ানো হবে : স্বাস্থ্যমন্ত্রী

০৮ মার্চ ২০২৪, ০৪:০২ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪১ AM
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন © সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, যখন দেখব মানসম্মত চিকিৎসক আছেন, পড়াশোনার ভালো পরিবেশ আছে, ভালো মানের ডাক্তার আছে তখনই আমি আসন বাড়াব। আসন সংখ্যা বাড়িয়ে দিলাম কিন্তু মানসম্মত শিক্ষক বা ট্রেনিং দেওয়ার মতো কেউ না থাকলে সেই আসন বাড়ানোর পক্ষে আমি না। শুক্রবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ ডেন্টাল সার্জন্স-বিডিএস ভর্তি পরীক্ষার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

অবৈধ ক্লিনিক বন্ধের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি আগেও বলেছি সেগুলো যেনো বন্ধ করে দেওয়া হয়। তবে অবশ্যই সেগুলো যেনো মনিটরিং করে তারপর বন্ধ করা হয়। বাংলাদেশ বিশাল জায়গা, শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় চেষ্টা করলে হবে না। সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা ইউনিয়নের নেতারাও হাসপাতালগুলো দেখবেন। যদি কোনো অসঙ্গতি পান তবে আমাদের জানাবেন, আমরা ব্যবস্থা নেব।

মন্ত্রী বলেন, ‘পরীক্ষা শুরুর এক মাস আগে থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, ডিজি ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অত্যন্ত তৎপর ও সতর্ক ছিলেন। ফলে এ বছর বিডিএস ভর্তি পরীক্ষায় কোনো কেন্দ্রেই কোনোরকম নেতিবাচক কিছু ঘটার সুযোগ ছিল না।’

তিনি বলেন, ‘এবারের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ৫০ হাজার ৭৯৫ জন প্রার্থী অংশ নিয়েছে। এ বছর ডেন্টাল বিভাগে সরকারি মোট ৫৪৫টি এবং বেসরকারি মোট ১ হাজার ৪০৫টি আসনের বিপরীতে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ বছর ভর্তি পরীক্ষার কেন্দ্র সংখ্যা ১২টি এবং ভেন্যু সংখ্যা ২০টি। দেশে বর্তমানে সরকারি ডেন্টাল কলেজ ১টি এবং ৮টি সরকারি ডেন্টাল ইউনিট রয়েছে। অন্যদিকে, বেসরকারি পর্যায়ে মোট ২৬টি ডেন্টাল কলেজ রয়েছে।’ 

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। দেশের অবৈধ স্বাস্থ্যকেন্দ্র বন্ধে চলমান অভিযান চলামান রাখা, চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের গুরুত্ব, ডেঙ্গুর প্রকোপ রোধে করণীয়, তামাক আইন কার্যকর করার গুরুত্ব তুলে ধরাসহ বিভিন্ন বিষয়ে তিনি কথা বলেন।

শিক্ষার্থীদের চিকিৎসাসেবায় ২টি আধুনিক অ্যাম্বুলেন্স দিল রাব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি আল-আরাফাহ ইসলামী ব্যাংকে, আবেদন ২৫ সেপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির নতুন সহকারী প্রক্টর সিয়াম আহমেদ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়-এনটিআরসিএ-মাউশির বিশেষ সভা চলছে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নতুন নামে এলো র‌্যাব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9