ডেন্টাল ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা

০৮ মার্চ ২০২৪, ১২:৫৪ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪১ AM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের (বিডিএস) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। রাজধানী ঢাকার পাঁচটি কেন্দ্রসহ দেশের মোট ১২টি কেন্দ্রের ১৬টি ভেন্যুতে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এ বছর ডেন্টালে ভর্তির জন্য ৫০ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে মোট আসন রয়েছে ৫৪৫টি। সেই হিসাবে আবেদনের সংখ্যা অনুযায়ী এবার প্রতিটি আসনের বিপরীতে ৯৩ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবেন।

আর এই ভর্তি পরীক্ষা কেন্দ্র করে শিক্ষার্থীদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর।

নির্দেশনাগুলো হলো
•বিডিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এইচএসসি-সমমান পরীক্ষার প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড ও রিফিল দেখা যায়, এমন কালো কালির বলপয়েন্ট কলম নিয়ে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে সকাল সাড়ে ৯টার আগেই প্রবেশ করতে হবে। সাড়ে ৯টার পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

• পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, হাতঘড়ি, পকেটঘড়ি বা অন্য কোনো ধরনের ডিজিটাল ডিভাইস ও গেজেট নিয়ে প্রবেশ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর কাছে উল্লিখিত ডিভাইস পাওয়া গেলে অথবা কাউকে এ ধরনের কোনো ডিভাইস ব্যবহার করতে দেখা গেলে তার উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।

• উত্তর প্রদান করার আগে পরীক্ষার্থীকে প্রশ্নপত্রের সঙ্গে সংযুক্ত উত্তরপত্রটি (OMR Sheet) নিজ দায়িত্বে সাবধানতার সঙ্গে আলাদা করে নিতে হবে এবং উত্তরপত্রে উল্লেখিত নির্দেশাবলি মানতে হবে।

• প্রবেশপত্র অনুযায়ী উত্তরপত্রের নির্দিষ্ট স্থানে স্বাক্ষর দিতে হবে এবং স্পষ্টভাবে নাম লিখতে হবে। উত্তরপত্রের নির্দিষ্ট বৃত্তগুলো ভরাট করা এবং নির্দেশিত স্থানে যথাযথ তথ্য দেওয়া ছাড়া অন্য কোনো স্থানে কিছু লেখা সম্পূর্ণ নিষিদ্ধ এবং লিখলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।

• কোনো পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন সময়ে দুই কান ঢেকে রাখতে পারবেন না। হল পরিদর্শকরা উত্তরপত্রে স্বাক্ষর দেওয়ার সময় শনাক্তকরণের জন্য প্রয়োজনে পরীক্ষার্থীর মুখমণ্ডলের আবরণ খোলার নির্দেশনা দিতে পারবেন।

• পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বন অথবা বিশৃঙ্খলা সৃষ্টি করতে অথবা অন্যের সাহায্য নিতে অথবা অন্যকে সাহায্য করতে দেখা গেলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং তার উত্তরপত্র বাতিল করা হবে।

• পরীক্ষার্থীকে হল পরিদর্শকের নির্দেশ ও সিদ্ধান্ত মেনে চলতে হবে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এবং হল পরিদর্শকের অনুমতি ব্যতীত পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করতে দেওয়া হবে না।

শিক্ষার্থীদের চিকিৎসাসেবায় ২টি আধুনিক অ্যাম্বুলেন্স দিল রাব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি আল-আরাফাহ ইসলামী ব্যাংকে, আবেদন ২৫ সেপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির নতুন সহকারী প্রক্টর সিয়াম আহমেদ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়-এনটিআরসিএ-মাউশির বিশেষ সভা চলছে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নতুন নামে এলো র‌্যাব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9