রাবি ভর্তি পরীক্ষা বিভাগে না নিতে ব্যবসায়ীদের চাপ নেই: উপাচার্য

০৭ মার্চ ২০২৪, ১২:৫৭ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৩ AM
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দিচ্ছেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দিচ্ছেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে না নেওয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেস মালিক সমিতি, রিকশা ও অটোরিকশা সমিতির চাপ আছে বলে অভিযোগ রয়েছে। তবে বিভাগীয় শহরে পরীক্ষা না নিতে এমন কোনো বাধা বা চাপ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। বৃহস্পতিবার (৭ মার্চ) ভর্তি পরীক্ষাবিষয়ক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন উপাচার্য।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিকেন্দ্রীকরণ না করার ক্ষেত্রে ব্যবসায়ী বা স্থানীয় প্রশাসনের কোনো চাপ আছে কি না—এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ‘এখানে কারও কোনো চাপ নেই। আমরা তাদের সঙ্গে সংশ্লিষ্ট নই—বরং তারাই আমাদের সাথে সংশ্লিষ্ট। অধ্যাদেশ অনুয়ায়ী ভর্তি পরীক্ষা কীভাবে হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেয় অ্যাকাডেমিক কাউন্সিল। আগামীতে পরীক্ষা বিকেন্দ্রীকরণের বিষয়টি সেখানে উত্থাপন করা হবে।’

অধ্যাপক সাত্তার আরো বলেন, ‘ভর্তি পরীক্ষার কাঠামোগত যেকোনো পরিবর্তন করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। অনেকেরই ধারণা, ভিসি-প্রোভিসিরা এককভাবে সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু ভর্তি পরীক্ষার যাবতীয় বিষয় নিয়ে সিদ্ধান্ত হয় অ্যাকাডেমিক কাউন্সিলে।’

আরো পড়ুন: কৃষির ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিস্তারিত জানা যাবে কাল

গত ৫ মার্চ শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। বৃহস্পতিবার (৭মার্চ) ব্যবসায় শিক্ষা অনুষদ ও আইবিএ-এর সমন্বয়ে গঠিত ‘বি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শেষ হচ্ছে এ বছরের ভর্তি পরীক্ষা। এতে তিনটি ইউনিটে তিন হাজার ৯০৪ টি আসনের জন্য লড়াই করছেন এক লাখ ৮৫ হাজার ৬৮০ জন ভর্তিচ্ছু।

‎জামায়াতে যোগ দিয়েছেন গণঅধিকার পরিষদের এক সাবেক সভাপতি
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
যে কারণে পাকিস্তানকে শাস্তিতে দিতে পারবে না আইসিসি
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
১০ টাকার নতুন নোট বাজারে আসছে আজ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে স্কোয়াডে বড় পরিবর্তন আনল শ্রীলঙ্…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬