রাবির ‘এ’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা সম্পন্ন, প্রশ্নপত্র দেখুন

০৬ মার্চ ২০২৪, ১০:২১ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৪ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রথম শিফটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ বুধবার (৬ মার্চ) সকাল ৯টা থেকে শুরু হয়ে এ শিফটের পরীক্ষা চলে সকাল ১০টা পর্যন্ত। এ পরীক্ষার প্রশ্নপত্র দ্যা ডেইলি ক্যাম্পাসের হাতে এসেছে।

চারটি অনুষদ ও একটি ইনস্টিটিউট নিয়ে ‘এ’ ইউনিট। অনুষদগুলো হলো কলা- আইন, সামাজিক বিজ্ঞান, চারুকলা। এছাড়া শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটও ‘এ’ ইউনিটের অন্তর্ভুক্ত। 

চার শিফটে ‘এ’ ইউনিটের পরীক্ষা হবে। প্রথম শিফটের পর এক ঘণ্টার বিরতির পর বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দ্বিতীয় শিফটের পরীক্ষা নেওয়া হবে। তৃতীয় শিফটের পরীক্ষা হবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত। আর বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে চতুর্থ ও শেষ শিফটের ভর্তি পরীক্ষা। 

আরো পড়ুন: সাজন সাহার কাণ্ডে ‘বিব্রত’ নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্য সৌমিত্র শেখর

‘এ’ ইউনিটে মোট আসন এক হাজার ৮৭২টি। এবার ‘এ’ ইউনিটে আবেদন জমা পড়েছে ৭৪ হাজার ৭৮৫ জন। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪০ জন শিক্ষার্থী। এর আগে মঙ্গলবার (৫ মার্চ) ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে এবার বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা শুরু হয়। বৃহস্পতিবার (৭ মার্চ) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে ভর্তি পরীক্ষা।

‘এ’ ইউনিটের প্রশ্নপত্র দেখুন নিচে-

মো. সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসা নিতে যাচ্ছেন বিদ…
  • ২৬ জুলাই ২০২৬
ব্যাংকের ম্যানেজারকে কষে চড় মারলেন সাবেক মন্ত্রীর মেয়ে
  • ২৬ জুলাই ২০২৬
ফেসবুকে কারা পাবেন ফ্রি ভেরিফায়েড ব্যাজ? জেনে নিন যোগ্যতার …
  • ২৬ জুলাই ২০২৬
পুরোপুরি রাজনীতিতে যুক্ত হবে কী ‘ককরোচ জনতা পার্টি’, যা বলল…
  • ২৬ জুলাই ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ, বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের আভাস
  • ২৬ জুলাই ২০২৬
৮ বছরে ৫ বার ফাইনালে ব্রাজিল, শিরোপা জিততে পারেনি একবারও
  • ২৬ জুলাই ২০২৬