রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

০৬ মার্চ ২০২৪, ০৯:০৯ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৪ AM
চার শিফটে ‘এ’ ইউনিটের পরীক্ষা গ্রহণ করা হবে

চার শিফটে ‘এ’ ইউনিটের পরীক্ষা গ্রহণ করা হবে © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ বুধবার (৬ মার্চ) সকাল ৯টা থেকে শুরু হয়েছে। চলবে সকাল ১০টা পর্যন্ত। চারটি অনুষদ ও একটি ইনস্টিটিউট নিয়ে ‘এ’ ইউনিট। অনুষদগুলো হলো কলা, আইন, সামাজিক বিজ্ঞান, চারুকলা। এছাড়া শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটও ‘এ’ ইউনিটের অন্তর্ভুক্ত। 

চার শিফটে ‘এ’ ইউনিটের পরীক্ষা গ্রহণ করা হবে। সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হবে। শেষ হবে সকাল ১০ টায়। এরপর মাঝে এক ঘণ্টার বিরতির পর বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দ্বিতীয় শিফটের পরীক্ষা নেওয়া হবে। তৃতীয় শিফটের পরীক্ষা হবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত। আর বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে চতুর্থ ও শেষ শিফটের ভর্তি পরীক্ষা। 

‘এ’ ইউনিটে মোট আসন এক হাজার ৮৭২টি। এবার ‘এ’ ইউনিটে আবেদন জমা পড়েছে ৭৪ হাজার ৭৮৫ জন। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪০ জন শিক্ষার্থী।

এই ইউনিটে তিন বিষয়ে প্রশ্ন থাকবে। সেগুলো হলো বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান। বাংলা ও ইংরেজি অংশে ৩৫ করে ৭০ নম্বর এবং সাধারণ জ্ঞানে ৩০ নম্বরসহ মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়।

মঙ্গলবার (৫ মার্চ) ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে এবার বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা শুরু হয়। বৃহস্পতিবার (৭ মার্চ) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে ভর্তি পরীক্ষা।

আরও পড়ুন: রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৪০ ভর্তিচ্ছু

জানা গেছে, এ বছর বিশেষ কোটাসহ মোট আসন সংখ্যা ৪ হাজার ৪৩৮টি এবং কোটা বাদে আসন সংখ্যা ৩ হাজার ৯০৪টি। এই আসনের বিপরীতে মোট ১ লক্ষ ৮৫ হাজার ৬৮০টি চূড়ান্ত আবেদন জমা হয়েছে। 'এ' ইউনিটে ৭৪ হাজার ৭৮৫টি, 'বি' ইউনিটে ৩৪ হাজার ৫৪১টি এবং 'সি' ইউনিটে ৭৬ হাজার ৩৫৪টি চূড়ান্ত আবেদন সম্পন্ন হয়েছে। এবার একক আবেদনকারীর সংখ্যা ১ লক্ষ ৫৪ হাজার ৯৭৭টি। 

অভিজ্ঞতা ছাড়াই চাকরি আল-আরাফাহ ইসলামী ব্যাংকে, আবেদন ২৫ সেপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির নতুন সহকারী প্রক্টর সিয়াম আহমেদ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়-এনটিআরসিএ-মাউশির বিশেষ সভা চলছে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নতুন নামে এলো র‌্যাব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চীনা বন্দরে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9