রাবির ‘সি’ ইউনিটের দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, প্রশ্নপত্র দেখুন

০৫ মার্চ ২০২৪, ১২:০৩ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৫ AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় বেলা ১২টায়। এ পরীক্ষার প্রশ্নপত্র দ্যা ডেইলি ক্যাম্পাসের হাতে এসেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রথম শিফটের পরীক্ষা সকাল ৯টা থেকে শুরু হয়ে শেষ হয় ১০ টায়। তৃতীয় শিফটের পরীক্ষা বেলা ১টায় শুরু হয়ে শেষ হবে ২টায়। আর সর্বশেষ চতুর্থ শিফটের পরীক্ষা বিকেল সাড়ে ৩টায় শুরু হয়ে শেষ হবে বিকেল সাড়ে ৪টায়।

আরও পড়ুন: রাবির ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, প্রশ্নপত্র দেখুন

আগামীকাল বুধবার (৬ মার্চ) কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিট ও বৃহস্পতিবার (৭ মার্চ) ব্যবসায় অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শেষ হবে এবারের ভর্তি পরীক্ষা। ‘সি’ ইউনিটে এক হাজার ৫৯৭টি আসনের বিপরীতে আবেদন করেন ৭৬ হাজার ৩৫৪ জন ভর্তিচ্ছু। সে হিসেবে প্রতিটি আসনের বিপরীতে লড়ছে ৪৭ জন ভর্তিচ্ছু।

এ বছর বিশেষ কোটাসহ মোট আসন চার হাজার ৪৩৮টি। কোটা বাদে আসন সংখ্যা তিন হাজার ৯০৪টি। এই আসনের বিপরীতে এক লাখ ৮৫ হাজার ৬৮০টি চূড়ান্ত আবেদন জমা হয়েছে। ‘সি’ ইউনিটের প্রথম শিফটের প্রশ্নপত্র নিচে দেখুন—

01

02

03

04

টানা একমাস লবঙ্গ খেলে শরীরে যেসব পরিবর্তন ঘটে
  • ২৬ জুলাই ২০২৬
মো. সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসা নিতে যাচ্ছেন বিদ…
  • ২৬ জুলাই ২০২৬
ব্যাংকের ম্যানেজারকে কষে চড় মারলেন সাবেক মন্ত্রীর মেয়ে
  • ২৬ জুলাই ২০২৬
ফেসবুকে কারা পাবেন ফ্রি ভেরিফায়েড ব্যাজ? জেনে নিন যোগ্যতার …
  • ২৬ জুলাই ২০২৬
পুরোপুরি রাজনীতিতে যুক্ত হবে কী ‘ককরোচ জনতা পার্টি’, যা বলল…
  • ২৬ জুলাই ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ, বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের আভাস
  • ২৬ জুলাই ২০২৬