বুয়েটে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষা আজ

২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৪ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৭ AM
বুয়েটের ভর্তি পরীক্ষা

বুয়েটের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষা (প্রিলিমিনারি পরীক্ষা) অনুষ্ঠিত হবে। আর মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ।

বুয়েট ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, শনিবার প্রথম শিফটের প্রাক-নির্বাচনী পরীক্ষা হবে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশিত করা হয়েছে। পরবর্তীতে এসব যোগ্যপ্রার্থী গত ১৬ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৫টা পর্যন্ত এই বুয়েট ভর্তির ওয়েবসাইটে প্রবেশপত্র ডাউনলোড করতে পেরেছেন।

এদিকে, মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ। এদিন মডিউল ‘এ’ এর ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ও মডিউল ‘বি’ এর ভর্তি পরীক্ষা দুপুর ২টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা আগামী ৩১ মার্চ প্রকাশ করা হবে।

জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি অব্যাহত থাকব…
  • ২৬ জুলাই ২০২৬
হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির মন্ত্রী, এসি চুরি ও অনুপস্থ…
  • ২৬ জুলাই ২০২৬
শহীদ জিয়ার মাজারে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা শেষে বিএনপ…
  • ২৬ জুলাই ২০২৬
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার …
  • ২৬ জুলাই ২০২৬
ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেকের দ্বারপ্রান্তে আরেক বাংলাদেশি …
  • ২৬ জুলাই ২০২৬
বিদ্যালয় পরিবর্তনের অনুমতি পেলেন নবম শ্রেণির দুই শিক্ষার্থী
  • ২৬ জুলাই ২০২৬