জাবির ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, শীর্ষে যারা

২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১২ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৭ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে ছেলে ও মেয়েদের জন্য আলাদা মেরিট লিস্ট প্রকাশ করা হয় ভর্তিবিষয়ক ওয়েবসাইটে। এর আগে বৃহস্পতিবার সকাল থেকে চার শিফটে চলে পরীক্ষা।

ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি (আইআইটি) এবং গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা শুরু হয় সকাল ৯টায়। এদিন প্রথম দুই শিফটে ছাত্রীদের ও শেষ চার শিফটে ছাত্রদের পরীক্ষা হয়।

‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ছেলেদের মেরিট লিস্টে প্রথম হয়েছেন অভিজ্ঞান পোদ্দার। তার মোট স্কোর ৯৪.৬। ছেলেদের মেরিট লিস্ট দেখতে এখানে ক্লিক করুন।

‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মেয়েদের মেরিট লিস্টে প্রথম হয়েছেন রুবাইয়া সুলতানা। তার স্কোর ৯০.২। মেয়েদের মেরিট লিস্ট দেখতে এখানে ক্লিক করুন।

আরো পড়ুন: জাবির ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, শীর্ষে যারা

জানা গেছে, চলতি বছর জাবিতে ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৯৭ হাজার ৮৫১টি আবেদন জমা পড়েছে। সে হিসাবে এবার প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ১০৮ জন শিক্ষার্থী।

সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৪টি স্মারক পুস্তিকার মোড়ক উন্মোচন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনসংযোগ পেশায় দুই যুগ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসসিও চার্টারে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করল বিএসসিএল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9