২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তি: ঢাকার কেন্দ্রে পরীক্ষা দিতে আগ্রহ বেশি

২২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৬ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

২০২৩-২৪ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য এক লাখ ৮৭ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। এরমধ্যে অন্তত এক চতুর্থাংশ শিক্ষার্থী ঢাকায় পরীক্ষা দেওয়ার আগ্রহ দেখিয়েছেন। অন্যরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে আগ্রহী। গত ১২ ফেব্রুয়ারি শুরু হয় এ আবেদন প্রক্রিয়া। তবে কারিগরি জটিলতার কারণে মঙ্গলবার আবেদন বন্ধ ছিল।

গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ পর্যন্ত এক লাখ ৮৭ হাজার ৬৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে ‘এ’ ইউনিটে সর্বোচ্চ এক লাখ ১০ হাজার ৩৬৪ জন। এ ছাড়া ‘বি’ ইউনিটে ৫৪ হাজার ১০৩ এবং ‘সি’ ইউনিটে ২২ হাজার ৫৯৬ জন আবেদন করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ পর্যন্ত আবেদনকারীদের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে চান ৫৪ হাজার ৭০০ জনের বেশি। এ ছাড়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১৯ হাজার, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে ১১ হাজার, কুমিল্লা ও ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১০ হাজার শিক্ষার্থী পরীক্ষা দিতে চান।

অন্যান্য বিশ্ববিদ্যালয়েগুলোর মধ্যে দু’টি কেন্দ্রে সাত হাজার, একটিতে ছয় হাজার এবং বাকিগুলোয় পাঁচ হাজারের কম শিক্ষার্থী পরীক্ষা দিতে আগ্রহ দেখিয়েছেন। সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী কেন্দ্র হিসেবে বাছাই করেছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে। এ পর্যন্ত ১৪৬ জন কেন্দ্র হিসেবে এটি বাছাই করেছেন। 

এদিকে গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ চলার কথা আগামী ২৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত। তবে এ সময় একদিন বাড়তে পারে বলে জানা গেছে। গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির একটি দায়িত্বশীল সূত্র আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য জানিয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি শুরু হয় গুচ্ছের আবেদন প্রক্রিয়া। তবে কারিগরি জটিলতার কারণে মঙ্গলবার থেকে একদিন এ কার্যক্রম বন্ধ ছিল। এ সময় পুষিয়ে দিনে আবেদনের সময় একদিন বাড়ানোর বিষয়ে উপাচার্যরা ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলে পরে জানিয়ে দেওয়া হবে।

আবেদন করার নির্দেশিকা ও বিস্তারিত তথ্য জিএসটি সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (www.gstadmission.ac.bd) ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরো পড়ুন: ভেতরে পরীক্ষায় জাবিতে ভর্তিচ্ছুরা, বাইরে অপেক্ষায় অভিভাবক

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয় হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় (কিশোরগঞ্জ)। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এ ছাড়া মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ তালিকায় রয়েছে।

মহেশখালীর আফজলিয়া পাড়া ব্রিজে টোল বসানোর সিদ্ধান্তের প্রতিব…
  • ৩১ মার্চ ২০২৬
মেহেরপুরে মাদক মামলায় দুজনের কারাদণ্ড
  • ৩১ মার্চ ২০২৬
তারের বেড়ায় বন্ধ সরকারি রাস্তা, প্রতিবাদে গ্রামবাসীর মানববন…
  • ৩১ মার্চ ২০২৬
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের এক ইউনিটের কমিটি বিলুপ্ত
  • ৩১ মার্চ ২০২৬
‘নবম পে স্কেল পুনর্বিবেচনায় নতুন কমিশন দরকার’
  • ৩১ মার্চ ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence