আর্মড ফোর্সেস ও ৫ বেসরকারি আর্মি মেডিকেলের ভর্তি আবেদন শুরু

১৪ জানুয়ারি ২০২৪, ১১:৩৩ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ © ফাইল ছবি

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি সরকারি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও ৫টি বেসরকারি আর্মি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আজ রোববার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে আবেদন গ্রহণ অনলাইনে শুরু হয়।

আগামী ১৬ ফেব্রুয়ারি (শুক্রবার) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন ঢাকা সেনানিবাসসহ দেশের ছয়টি সেনানিবাসে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২৭ জানুয়ারি পর্যন্ত এ ভর্তি পরীক্ষার আবেদন অনলাইনে গ্রহণ করা হবে। এবার ভর্তি আবেদন ফি ধরা হয়েছে ১ হাজার টাকা। এসব মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

আরো পড়ুন: ভর্তি আবেদন চলছে ৫ বিশ্ববিদ্যালয়ের, ৩৪টির সিদ্ধান্ত আজ

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতির পরীক্ষা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। এসএসসি ও এইচএসসির জিপিএর ওপর ২০০ নম্বর নির্ধারণ করা হয়েছে। এসএসসিতে প্রাপ্ত জিপিএর জন্য ৭৫ নম্বর আর এইচএসসিতে প্রাপ্ত জিপিএর জন্য ১২৫ নম্বর নির্ধারণ করা হয়েছে।

ভর্তি বিজ্ঞপ্তি ও আবেদন প্রক্রিয়া দেখতে এখানে ক্লিক করুন।

নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নিয়ে জরুরি নির্দেশনা
  • ২৭ জুলাই ২০২৬
সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে প্রধানমন্ত্রী-বিরোধীদলীয়…
  • ২৭ জুলাই ২০২৬
ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় কোটি টাকা গায়েব, দিশাহারা গ্…
  • ২৭ জুলাই ২০২৬
পরিবর্তিত সময়সূচিতে কাল থেকে শুরু অনার্স প্রথম বর্ষের পরীক্…
  • ২৭ জুলাই ২০২৬
ইবিতে ছাত্রশক্তির অনুষ্ঠানে হট্টগোলের ঘটনায় তদন্ত কমিটি
  • ২৭ জুলাই ২০২৬
বাঁধের গোড়া কেটেই সংস্কার! বৃষ্টিতে ধসে পড়ছে মাটি, প্রশ্নবি…
  • ২৭ জুলাই ২০২৬