ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের পরীক্ষা ২৫ মে

১১ জানুয়ারি ২০২৪, ০৬:১৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৯ AM
ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে। আবেদন শুরু হবে ২১ মার্চ। চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। গার্হস্থ্য অর্থনীতির ভর্তি বিজ্ঞপ্তি আগামী সপ্তাহে প্রকাশিত হতে পারে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনলাইনে ভর্তির আবেদন শেষে আগামী ২৫ মে গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকল ইউনিটের পরীক্ষা চলবে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন এবং সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষবৃন্দ উপস্থিত ছিলেন।

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রূপায়ন গ্রুপ
  • ২৭ জুলাই ২০২৬
শিক্ষা ক্যাডারের বদলিতে আসছে বড় পরিবর্তন, ক্ষমতা পাচ্ছে মাউ…
  • ২৭ জুলাই ২০২৬
ভিসা স্থগিত চার দেশের শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের ৯ বিশ…
  • ২৭ জুলাই ২০২৬
বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের আফ্রিকায় পাঠানোর পরিকল্পনায় ইউরো…
  • ২৭ জুলাই ২০২৬
প্রেমে রাজি না হওয়ায় রাবি ছাত্রীকে দেখানো হয় চাকু, পিস্তল ঠ…
  • ২৭ জুলাই ২০২৬
সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে পাবেন লাখে ৫ হাজার টাক…
  • ২৭ জুলাই ২০২৬