বুয়েট ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ, আবেদন শুরু ২৫ জানুয়ারি

১০ জানুয়ারি ২০২৪, ০৫:৫৫ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১০ AM
ভর্তি পরীক্ষার্থী ও বুয়েটের লোগো

ভর্তি পরীক্ষার্থী ও বুয়েটের লোগো © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির চূড়ান্ত পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ মার্চ চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার (১০ জানুয়ারি) বুয়েটের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা সূত্রে জানা গেছে, পবিত্র রমজান উপলক্ষ্যে বুয়েটের চূড়ান্ত পরীক্ষার সময় এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে। আগামী ২৫ জানুয়ারি থেকে ভর্তি আবেদন শুরু হবে। চলতি সপ্তাহে অনলাইনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এছাড়া আগামী শনিবার অথবা রবিবার পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে ভর্তি পরীক্ষার বিষয়টি জানানো হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বুয়েটের একাডেমিক কাউন্সিলের এক সদস্য বুধবার সন্ধ্যায় দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বুয়েটে ভর্তির প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আর চূড়ান্ত পরীক্ষা হবে ৯ মার্চ। এছাড়া ভর্তি আবেদন শুরু হবে ২৫ জানুয়ারি থেকে। আমাদের আজকের সভায় বিষয়গুলো চূড়ান্ত করা হয়েছে।’

জানা গেছে, এবারও দুই ধাপে বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে বুয়েট ক্যাম্পাসে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাক-নির্বাচনী পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে প্রশ্নের মানের ২৫ শতাংশ কেটে নেয়া হবে। 

বিশ্বকাপের আগে বড় শাস্তির শঙ্কায় আর্জেন্টিনা
  • ৩১ মার্চ ২০২৬
মার্চের বেতন নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
  • ৩১ মার্চ ২০২৬
ঢাবির পোস্টগ্রাজুয়েট মেডিসিন অনুষদের নতুন ডিন অধ্যাপক সামি …
  • ৩১ মার্চ ২০২৬
চাকসু প্রতিনিধির ওপর হামলায় গ্রেপ্তার ১
  • ৩১ মার্চ ২০২৬
‘আমি মুক্তিযোদ্ধা, আপনিও জানেন মাননীয় স্পিকার, কিন্তু আওয়াম…
  • ৩১ মার্চ ২০২৬
রামেকে হাসপাতালে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু, ভর্তি ৯৮
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence