রাবি ভর্তি পরীক্ষা: প্রাথমিক আবেদনে কত আবেদন পড়ল

০৯ জানুয়ারি ২০২৪, ০৫:০৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১২ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন গতকাল বেলা ১২টা থেকে শুরু হয়েছে। ভর্তি পরীক্ষার জন্য আজ (৯ জানুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত প্রাথমিক আবেদন জমা হয়েছে ৭১ হাজার ৫০০টি। 

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রাথমিক আবেদন গতকাল বেলা ১২টা থেকে শুরু হয়েছে। আজ বিকেল ৪টা পর্যন্ত তিন ইউনিটে (এ, বি, সি) মোট ৭১ হাজার ৫০০টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে মানবিক তথা ‘এ’ ইউনিটে আবেদন সংখ্যা ২৫ হাজার, ‘বি’ ইউনিট তথা বাণিজ্য ইউনিটে ১৬ হাজার ৫০০টি ও বিজ্ঞান তথা ‘সি’ ইউনিটে ৩০ হাজার আবেদন জমা পড়েছে।

প্রাথমিক আবেদন শেষে জিপিএ’র ভিত্তিতে নির্বাচিত ভর্তিচ্ছুরা আগামী ২৬ জানুয়ারি দুপুর ১২টা থেকে চূড়ান্ত পর্যায়ের আবেদন করতে পারবেন, যা ১১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত চলবে।

আরও পড়ুন: ঢাবিতে ভর্তির জন্য আসনপ্রতি ৪৭ আবেদন, কোন ইউনিটে কতটি

চূড়ান্ত আবেদন শেষে ৫ মার্চ ‘সি’ ইউনিট, ৬ মার্চ ‘এ’ ইউনিট এবং ৭ মার্চ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছরের ন্যায় এ বছরেও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে। প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা। চূড়ান্ত আবেদন ফি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) জন্য ১১০০ টাকা, এবং ‘এ' ইউনিট (মানবিক) ও 'সি' ইউনিটের চূড়ান্ত আবেদন ফি ১৩২০ টাকা।

এবারের ভর্তি পরীক্ষায় গত বছরের ন্যায় ৮০টি বহুনির্বাচনী প্রশ্নের মান হবে ১০০ নম্বর। ১ ঘন্টা সময়সীমায় অনুষ্ঠিত প্রতিটি বহুনির্বাচনি প্রশ্নের মান হবে ১.২৫।

ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে। ৪ সিফটে অনুষ্ঠিত এ পরীক্ষার প্রতিটি সিফটে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়া ১৮ হাজার করে মোট ৭২ হাজার ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিতে পারবে।

কর্মী ভিসা নিয়ে নতুন নির্দেশনা দিল যুক্তরাষ্ট্র
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9