ঢাবিতে ভর্তির জন্য আসনপ্রতি ৪৭ আবেদন, কোন ইউনিটে কতটি

০৯ জানুয়ারি ২০২৪, ১০:৪৪ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১২ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার জন্য ২ লাখ ৭৮ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। সে হিসেবে আসনপ্রতি প্রায় ৪৭ জন আবেদন পড়েছে। এবার সর্বোচ্চ আবেদন পড়েছে বিজ্ঞানে। তবে গত বছরের তুলনায় আবেদন কমেছে প্রায় ২০ হাজার।

বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে, এবার মোট আবেদন পড়েছে ২ লাখ ৭৮ হাজার ৯৯৬টি। গত ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত আবেদন চলে। এরপর কয়েকদিন ফি জমা দেওয়ার সুযোগ ছিল। চারটি ইউনিটে পাঁচ হাজার ৯৬৫টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন করেছেন।

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে আসন রয়েছে এক হাজার ৮৫১টি। এ জন্য আবেদন করেছেন ১ লাখ ২২ হাজার ৮২ জন। আসনপ্রতি আবেদন পড়েছে ৬৬টি। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪টি আসন রয়েছে। এসব আসনে ভর্তি হতে চান ১ লাখ ১২ হাজার ২২৬ জন। আসনপ্রতি ৩৮টি আবেদন পড়েছে।

আরো পড়ুন: চাইলেই ঢাবি ও রাবিতে দেওয়া যাবে না চবির ভর্তি পরীক্ষা

ব্যবসায় শিক্ষা ইউনিটে এক হাজার ৪০টি আসন রয়েছে। এসব আসনের জন্য আবেদন করেছেন ৩৭ হাজার ৬৫০ জন। আসনপ্রতি ভর্তিচ্ছু শিক্ষার্থী ৩৬ জন। এ ছাড়া চারুকলা ইউনিটে আসন রয়েছে ১৩০টি। এ জন্য আবেদন পড়েছে ৭ হাজার ৩৮টি। আসনপ্রতি আবেদন করেছেন ৫৪ জন।

এর আগে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ২ লাখ ৯৮ হাজার ৪২৯ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছিলেন। সে তুলনায় এবার আবেদন কম। এবার ১৯ হাজার ৪৩৩টি আবেদন কম পড়েছে।

বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান মঙ্গলবার (৯ জানুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, কিছু আবেদনকারীর ফি জমা দেওয়া নিয়ে জটিলতা আছে। সেগুলো সমাধান হলে কয়েকটি আবেদন বাড়বে।

চট্টগ্রামের সাগরিকা এলাকায় হিমাগারে আগুন
  • ২৯ মার্চ ২০২৬
ট্রাম্পকে পেছনে ফেলে প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে গেলেন ভ্যা…
  • ২৯ মার্চ ২০২৬
সব জল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরলেন বিসিবি সভাপতি
  • ২৯ মার্চ ২০২৬
নোয়াখালীতে নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে শ্রমিকের লাশ উদ্ধার
  • ২৯ মার্চ ২০২৬
ইরানকে হুথিদের সমর্থন, জাহাজ চলাচলে সতর্কতা জারি ইইউ নৌ মিশ…
  • ২৯ মার্চ ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে সেলস অফিসার, আবেদন এইচএসসি পাসেই
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence